সক্রিয় গ্যালাটিক নিউক্লিয়াস সহ বিশালাকার কৃষ্ণগহ্বরের সন্ধান হাবল টেলিস্কোপে
সক্রিয় গ্যালাটিক নিউক্লিয়াস সহ বিশালাকার কৃষ্ণহ্বরের সন্ধান হাবল টেলিস্কোপে
সম্প্রতি হাবল স্পেস টেলিস্কোপ একটি সুপারম্যাসিভ ব্ল্যাকহোলের একটি ছবি তুলেছে বলে জানা যাচ্ছে। যেখানে একটি সক্রিয় গ্যালাকটিক নিউক্লিয়াসের উপস্থিতি রয়েছে বলে মনে করছেন মহাকাশ বিজ্ঞানীরা।
যদিও হাবল স্পেস টেলিস্কোপটি ন্যাশান্যাল অ্যারোনটিকস এবং স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) এবং ইউরোপীয় স্পেস এজেন্সি (ইএসএ) নিয়ন্ত্রনাধীন রয়েছে বলে জানা যাচ্ছে।
এই ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ্য যে ছবিটি হাবল স্পেস টেলিস্কোপের উপরে থাকা চওড়া ওয়াইড ফিল্ড ক্যামেরা ৩ দ্বারা সংগ্রহ করা হয়েছে। নাসা জানিয়েছে যে মহাকাশে নির্গত গ্যাস, ধূলিকণা এবং তারাগুলির এই ঘূর্ণীয়মান সর্পিল গ্যালাক্সিটি এএসও ০২১-জি০০৪ নামে পরিচিত। বর্তমানে এটি ১৩০ মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থান করছে।

এই প্রসঙ্গে একটি বিবৃতিতে নাসা জানিয়েছে এই ছায়াপথে একটি সক্রিয় গ্যালাটিক নিউক্লিয়াস রয়েছে। যদিও এই শব্দগুচ্ছটি জটিল শোনায়, এর সহজ অর্থ হলো এই বিশেষ ধরণের নিউক্লিয়াসের মাধ্যমে জ্যোতির্বিজ্ঞানীরা ছায়াপথের কেন্দ্র থেকে আগত সমস্ত তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণের পরিমাণ পরিমাপ করেন।” পাশাপাশি এটি একটি অতিমানবিক ব্ল্যাকহোল বলেও চিহ্নিত করেছেন নাসার বিজ্ঞানীরা।
এরই সঙ্গে মার্কিন মহাকাশ সংস্থা বলেছে, “ কোনও মহাকাশীয় উপাদান যখন এই ব্ল্যাকহোলের দিকে পড়ে তখন এটি অ্যাক্রিশন ডিস্কের অংশ হিসাবে নিজের কক্ষপথের দিকে টেনে নেয়। ওই মহাকাশীয় উপাদান গুলি কক্ষপথের চারদিকে ঘুরে বেড়ানোর সাথে সাথেই তার তাপমাত্রাও ক্রমশ বাড়তে থাকে। অবশেষে কৃষ্ণগহ্বরে তলিয়ে না যাওয়া উচ্চ-শক্তি বিকিরণ নির্গত হতে থাকে ওই মহাকাশীয় উপাদন গুলি থেকে।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications