'সংবেদনশীল' খবর প্রকাশ, ১২৭ সাংবাদিককে বন্দি করল বামপন্থী চিন
'সংবেদনশীল' খবর প্রকাশ, ১২৭ সাংবাদিককে বন্দি করল বামপন্থী চিন
এক-দু'জন নয়, সংখ্যাটা শতাধিক! প্রায় ১২৭ জন সাংবাদিককে আটক করে রেখেছে কমিউনিস্ট চিন। কারণ? তাঁরা নাকি 'সংবেদনশীল' খবর প্রকাশ্যে এনেছিলেন। এবার এমনই বিষ্ফোরক দাবি করল 'রিপোর্টার্স উইদাউট বর্ডার্স' নামক একটি সাংবাদিক সংগঠন৷ কমিউনিস্ট শাসিত চিনকে সাংবাদিকদের সবচেয়ে বড় আটককারী বলে উল্লেখও করল তারা৷

কী এই রিপোর্টার্স উইদাউট বর্ডার্স?
সাধারণত সত্য তথ্যের অধিকার সুনিশ্চিত করার উদ্দেশ্য নিয়েই চলে 'রিপোর্টার্স উইদাউট বর্ডার্স'। দেশ-বিদেশের সাংবাদিকদের ওপর ঘটে চলা অন্যায়ের বিরুদ্ধে এর আগেও গর্জে উঠতে দেখা গিয়েছে তাদের। এবার নিশানায় চীনের তথাকথিত প্রগতিশীল কমিউনিস্ট সরকার৷

কী বলছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স?
দ্য গ্রেট লিপ ব্যাকওয়ার্ডস অফ জার্নালিজম ইন চায়না শীর্ষক প্রতিবেদনে তাঁরা দাবি করেছে, ১২৭ জন সাংবাদিককে রীতিমতো আটক করে রেখেছে চিনা সরকার৷ প্রতিবেদনে লেখা রয়েছে, ' কোনও সংবেদনশীল বিষয় নিয়ে তদন্তমূলক সাংবাদিকতার করলে কিংবা সেন্সরড কোনও প্রতিবেদন লিখলে অস্বাস্থ্যকর জেলে আটক অবধি করা হতে পারে চিনে।'

কী আছে রিপোর্টে?
ওই রিপোর্ট অনুযায়ী, ১২৭ জনের মধ্যে ৭১ জনই উইঘুর মুসলিম সম্প্রদায়ভুক্ত। ২০১৬ থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের আছিলায় উইঘুরদের ওপর ব্যাপক অত্যাচার করছে বেজিং সরকার৷ সাংবাদিকদের রীতিমতো তোতাপাখি বানিয়ে ফেলতে চাইছে শি জিনপিংয়ের সরকার৷ প্রত্যেক বছর ৯০ ঘণ্টার ট্রেনিং নিতেই হয় সাংবাদিকদের। ট্রেনিংয়ের নামে শি জিনপিংয়ের মতামত, তাঁর কর্মপন্থা বোঝানো হয়। তবেই পরবর্তী বছরের জন্য মেলে প্রেস কার্ড৷

শি-সরকারের 'স্টাডি শি', সাংবাদিক নজরদারি অ্যাপ!
ইতিমধ্যেই সাংবাদিকদের নির্দেশ দেওয়া হয়েছে 'স্টাডি শি' নামক একটি অ্যাপ ডাউনলোড করার৷ সেই অ্যাপের মাধ্যমে সাংবাদিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে সরকার। বিদেশী সাংবাদিকরাও যে দারুণ সুখে কাজ করছে, এমনটা নয়। জানা গিয়েছে, ২০২০ সালে ১৮ জন বিদেশী সাংবাদিককে দেশে ফিরে যেতে বাধ্য করেছে জিনপিং সরকার৷ শুধু তাই নয়, গতবছর শুধুমাত্র ইউহান প্রদেশের কোভিড পরিস্থিতি নিয়ে জনগণকে সচেতন করার জেরে ১০ জন সাংবাদিক ও অনলাইন ধারাভাষ্যকারকে গ্রেফতার করেছে সেদেশের সরকার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications