তিব্বত ও জিনজিয়াংয়ে সামরিক শক্তি বৃদ্ধি চিনের, সীমান্তে পুরোদমে চলছে নির্মাণকাজ
লাদাখ সীমান্তে এখনও শান্তি ফেরানোর কোনও ইঙ্গিত দিচ্ছে না চিন। বরং তিব্বত এবং জিনজিয়াংয়ে পরিকাঠামোগত নির্মাণ কাজের গতি আরও বাড়িয়ে দিয়েছে চিনা সেনা। এবার লাদাখের পাশাপাশি চিনের নজকে অরুণাচলপ্রদেশ এবং ভুটান। এরই মধ্যে জানা গিয়েছে, চিনা রাষ্ট্রপতি শি জিনপিং তাঁর লাল ফৌজকে যে কোনও সংঘর্ষের জন্য প্রস্তুত থাকতে বলেছেন।

রকেট সহ সামরিক সরঞ্জাম নিয়ে নতুন করে আগ্রাসনের প্রস্তুতি
খবর আসছে যে ভারতীয় সীমান্তে নয়া অস্ত্রশস্ত্র পাঠাচ্ছে চিন। জানা গিয়েছে, মিসাইল, রকেট সহ সামরিক সরঞ্জাম নিয়ে নতুন করে আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে। সীমান্তে নতুন করে রাইফেল ডিভিশন মোতায়েন করছে চিনের লাল সেনা। এছাড়া চিনা সেনার রসদের সরবরাহ ঠিক রাখতেও তৎপর জিনপিং প্রশাসন।

পিপলস লিবারেশন আর্মির ২০টি সামরিক যান দাঁড়িয়ে সীমান্তে
এদিকে সীমান্তে অন্তত সাড়ে তিনশো যুদ্ধ ট্যাঙ্ক তারা নিয়ে এসেছে চিন। প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর টাইপ-৯৯ এর মতো আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক মোতায়েন করেছে পিএলএ। ভারতের সেনা সূত্র জানাচ্ছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে ১৬ কিলোমিটার দূরত্বে পিপলস লিবারেশন আর্মির ২০টি সামরিক যান দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে।

তিব্বত রেঞ্জেও মিসাইল মোতায়েন করছে চিনের বাহিনী
এছাড়া তিব্বত রেঞ্জেও মিসাইল মোতায়েন করছে চিনের বাহিনী। তিব্বতের লাসার কাছে পিএলএ-র ক্যাম্পের কাছে সারফেস টু এয়ার মিসাইল বসানো হচ্ছে। এছাড়া ফিঙ্গার পয়েন্ট ৪ এলাকার দুই দিকেই ১৮ হাজার ফুট উচ্চতায় নতুন করে সেনা মোতায়েন শুরু করেছে চিন। ফিঙ্গার পয়েন্ট ৪ এর উঁচু পাহাড়ে ভারতীয় সেনা মোতায়েন থাকলেও পাহাড়ের নিচের দিকে যুদ্ধ-ট্যাঙ্ক নিয়ে এগিয়ে এসেছে চিনের বাহিনী।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications