ভারতের পাওয়ার গ্রিডগুলিতে গুপ্তচর বৃত্তির জন্য সাইবার গ্রুপকে মাঠে নামিয়েছে চিন
কখনও সীমান্ত লঙ্ঘনের চেষ্টা তো কখনও দেশের ভেতরে গোয়েন্দাগিরির অভিযোগ। চিন যেন প্রতিবেশীদের সঙ্গে সুস্থ সম্পর্কই চায় না৷ সম্প্রতি একটি আমেরিকান সাইবার সিকিউরিটি সংস্থা দাবি করেছে যে ভারতে বড়সড় গুপ্তচরবৃত্তি পরিকল্পনা করেছে চিন। এবং এই কাজে কিছু সাইবার স্পাইংগ্রুপকে দায়িত্ব দিয়েছে পড়শি কমিউনিস্ট দেশটি৷ আমেরিকার সাইবার সিকিউরিটি সংস্থাটির দাবি মতো উত্তর ভারতে অন্তত সাতটি ভারতীয় স্টেট লোড ডিসপ্যাচ সেন্টারকে স্পাইংয়ের লক্ষ্যবস্তু বানিয়েছে চিন।

এই এসএলডিএস কেন্দ্রগুলি উত্তর ভারতে গ্রিড নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ প্রেরণের জন্য রিয়েল-টাইম অপারেশন চালিয়ে থাকে। মার্কিন ভিত্তিক সাইবার সিকিউরিটি গ্রুপ রেকর্ডেড ফিউচার জানিয়েছে চিনের এই গুপ্তচরবৃত্তির মূল লক্ষ্য ভৌগলিকভাবে উত্তর ভারতে কেন্দ্রীভূত রয়েছে৷ লাদাখে ভারত-চিন সীমান্তের সমস্যার পর থেকেই ভারতের মধ্যে গুপ্তচরবৃত্তি বাড়িয়েছে চিন। যদিও ঠিক কোন জায়গা থেকে কোন জায়গাতে চিনারা গুপ্তচরবৃত্তি চালাচ্ছে তা নির্দিষ্ট করে কিছু বলেনি আমেরিকার সংস্থাটি৷ আমেরিকার সংস্থাটি জানিয়েছে মূলত এই অপারেশনে শ্যাডোপ্যাড ব্যবহার করছে চিন।
শ্যাডোপ্যাড হল স্পাইং অপারেশনে ব্যবহৃত ব্যাকডোর টুলগুলির মধ্যে একটি যা চিনের মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি (এমএসএস) এর থেকে এসেছে বলে জানা যায়৷ ব্যাকডোর টুলটি চিনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সঙ্গেও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। ঘটনাচক্রে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে ভারত এবং চিনা সশস্ত্র বাহিনীর মধ্যে সীমান্তে সংঘর্ষ ও সেখানে বড় ধাক্কা খাওয়ার পর থেকেই এই ব্যাকডোর অপারেশনগুলি শুরু করেছে চিন৷
আমেরিকার সাইবার সিকিউরিরি কোম্পানির দ্বারা প্রকাশিত একটি বিশদ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে এই সাইবার আক্রমণটি সম্ভবত ভারতের মধ্যে ব্যাকডোর এন্ট্রি খোঁজা এবং ভবিষ্যতের অপারেশনের জন্য ভারতের বিদ্যুৎ পরিকাঠামোর তথ্য সংগ্রহ করার উদ্দেশ্য নিয়ে একটি অপারেশন ছিল। তবে তাৎক্ষণিকভাবে এর কারণে দেশে ব্ল্যাকআউটের কোনো ঘটনা ঘটেনি। দেশের গুরুত্বপূর্ণ সম্পদগুলিতে গুপ্তচরবৃত্তি মাধ্যমে চিন ভারতের শক্তিসম্পদের আন্দাজ করতে চাইছে৷
-
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন












Click it and Unblock the Notifications