চিন-তাইওয়ান কূটনীতিবিদদের মুষ্ঠিযুদ্ধ! তাইওয়ান ডে ঘিরে সংঘর্ষের পর সাগরজলের রাজনীতির পারদ তুঙ্গে
তাইওয়ানের সঙ্গে চিনের সংঘাত অব্যাহত। বেজিং, তাইওয়ানকে নিজের এলাকা বলে মনে করলেও, তা মানে না তাইপেই। ফলে দুই পক্ষের সংঘাতের আবহে উত্তপ্ত এশিয়ার সাগরজলের রাজনীতি। এমন পরিস্থিতিতে গত ৮ অক্টোবরের একটি ঘটনা ক্রমেই এশিয়ার বুকে জোরালো ছাপ ফেলতে শুরু করেছে।

ঘটনাস্থল ফিজি.. চিনের আমলার নিম্নরুচির পরিচিতি
ফিজিতে গ্র্যান্ড পেসিফিক হোটেলে আয়োজিত হয়েছিল তাইওয়ান দিবসের উৎসব। সেখানে ফিজিতে বসবাসকারী তাইওয়ানের বহু আলা, কূটনীতিবিদরা উপস্থিত ছিলেন। আচমকাই সেখানে আসেন দুই চিনা কূটনীতিবিদ। আর হোটেলে ঢিকেই চলে মারধর।

আহত তাইওয়ানের আধিকারিক
এদিকে ঘটনার জেরে তাইওয়ানের এক আধিকারিকের দিকে মুষ্ঠিযুদ্ধের আঙ্গিকে তেড়ে যান চিনের ওই আমলারা। মুহূর্তে সংঘর্ষ মাত্রা ছাড়াতে থাকে। শেষে তাইওয়ানের কূটনীতিবিদ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হল বলে খবর।

হোটেলে ঢুকে কী করতে চাইছিলেন চিনের আমলা?
জানা গিয়েছে, ওই হোটেলে ঢুকে তাইওয়ান ন্যাশনাল ডের উৎসবে কোন কোন ফিডি মন্ত্রী উপস্থিত ছিলেন তাঁদের ছবি তোলার চেষ্টা করেন চিনা আমলারা। সেই সময় ফিজিতে মোতায়েন তাইওয়ানের আমলারা চিনের আমলাদের বাধা দেন। এরপরই সংঘর্ষের মাত্রা বাড়তে শুরু করে।

চিন ও তাইওয়ানের বার্তা
এদিকে, তাইওয়ানের তরফে গোটা ঘটনার ব্যাপক নিন্দা করা হয়। এমন নিম্নরুচির আচরণ নিয়ে রীতিমতো প্রতিবাদ জানায় তাইওয়ান। অন্যদিকে চিন দাবি করেছে, যে সমস্ত তথ্য রিপোর্টে প্রকাশিত হয়েছে, তার অনেক কটিই মিথ্যা। তবে ফিজিতে বসবাসকারী চিনা দূতাবাসের এক কর্মী ঘটনায় গুরুতর আহত বলে দাবি বেজিংয়ের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications