বিক্রমকে চাঁদের মাটি স্পর্শ করতে কি দেখেছিলেন মহাকাশচারী নিক! কী উত্তর পেলেন পিট
আমেরিকান নভোচারী নিক হেগের সঙ্গে কথা বললেন বিশিষ্ট অভিনেতা ব্র্যাড পিট। আন্তর্জাতিক স্পেস স্টেশনে এসে তিনি কথা বলেন নভোচারীর সঙ্গে। সেই কথোপকোথন নাসা টিভিতে সম্প্রচারিত হয়েছে।
আমেরিকান নভোচারী নিক হেগের সঙ্গে কথা বললেন বিশিষ্ট অভিনেতা ব্র্যাড পিট। আন্তর্জাতিক স্পেস স্টেশনে এসে তিনি কথা বলেন নভোচারীর সঙ্গে। সেই কথোপকোথন নাসা টিভিতে সম্প্রচারিত হয়েছে। আর পিট এই কথোপকোথন চলাকালীন নিক হেগকে জিজ্ঞাসা করেন, তিনি ভারতের চন্দ্রযান ২-এর বিক্রম ল্যান্ডারের অবতরণ দেখতে সক্ষম হয়েছিলেন কি না!

চলচ্চিত্র 'অ্যাড অ্যাস্ট্রা'রের প্রচারমূলক সফরে এসেছিলেন পিট। এই চলচ্চিত্রে তিনি এক নভোচারীর ভূমিকায় অভিনয় করেছেন। আর প্রচারে এসে তিনি মহাকাশচারী নিক হেগকে তাঁর মহাকাশের জীবন সম্পর্কে জিজ্ঞাসা করেন। হেগ তাঁকে বলেছিলেন, নভোচারীরা সকাল সাড়ে সাতটা থেকে রাত সাড়ে সাড়ে সাতটা পর্যন্ত কাজ করেন।
ব্র্যাড হেগকে পাল্টা জিজ্ঞাসা করেছিলেন, তিনি ভারতের চন্দ্রযান-২ বিক্রম ল্যান্ডারের অবতরণ দেখতে সক্ষম হয়েছেন কি না। চন্দ্রযান ২-এর বিক্রম ল্যান্ডার ৭ সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরু স্পর্শ করার কথা ছিল। তিনি জবাব দিয়েছিলেন, না, বিক্রম ল্যান্ডারের চাঁদের স্পর্শ তাঁর দেখা হয়নি, দুর্ভাগ্যক্রমে।
LIVE NOW: There's an incoming call … from space! 👨🚀 @AstroHague is talking to #AdAstra actor Brad Pitt about what it’s like to live and work aboard the @Space_Station. Watch: https://t.co/yQzjEx1tr8
— NASA (@NASA) September 16, 2019
উল্লেখ্য, ৭ সেপ্টেম্বর ভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরোর পাঠানো চন্দ্রযান ২-এর বিক্রম ল্যান্ডারের চাঁদের মাটি স্পর্শ করার কথা ছিল। কিন্তু চাঁদে পা দেওয়ার ২.১ কিলোমিটার আগে বিক্রম ল্যান্ডারের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার পর থেকে ইসরো বিক্রম ল্যান্ডারের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু কোনও ফলই হয়নি। নাসাও যোগাযোগের চেষ্টা চালিয়ে যাবে বলে আশ্বস্ত করে ইসরোকে।
এদিন অ্যাড অ্যাস্ট্রারের প্রচারের সময় নভোচারী নিক হেগের জন্য আরও একটি প্রশ্ন ছিল ব্র্যাড পিটের। হেগকে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে, জর্জ ক্লুনির চেয়ে নভোচারী হিসাবে তিনি বেশি বিশ্বাসযোগ্য কি না। হেগ উত্তর দিয়েছিল, একেবারে। এই জর্জ ক্লুনি ২০১৩ সালে মহাকাশ চলচ্চিত্র গ্রেভিটিতে অভিনয় করেছিলেন।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications