Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আধ পেটা খেয়ে মানুষ, ভারতকে রুখতে তুরস্ক থেকে ট্যাঙ্ক কিনতে ছুটছেন ইউনূস! 'পাগলা রাজা' বলছেন ওপারের মানুষ

Bangladesh: ভারত এবং বাংলাদেশের (India-Bangladesh) মধ্যে একাধিক ইস্যুতে উত্তেজনা বেড়েছে! উত্তেজনা বেড়েছে দুই দেশের কুটনৈতিক সম্পর্কেও। আর এর মধ্যেই তুরস্ক থেকে বাংলাদেশ অত্যাধুনিক একটি ট্যাঙ্ক কিনছে বলে দাবি করা হচ্ছে। গত কয়েকদিন আগে খবর সামনে আসে যে ভারত সীমান্তে নাকি বাংলাদেশ তুরস্কের ড্রোন মোতায়েন করেছে। যদিও সেই খবর সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছে বাংলাদেশ।

যদিও বর্তমান পরিস্থিতিতে তুরস্ক থেকে আধুনিক ট্যাঙ্ক কেনার সামনে এসেছে সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি সে দেশ (Bangladesh)। ভারতের সঙ্গে বাংলাদেশের বিস্তীর্ণ সীমান্ত আছে। একদিকে রয়েছে বঙ্গোপসাগর। অন্যদিকে মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত আছে। আর তা মাত্র ২৭০ কিলোমিটার।

Bangladesh

ফলে তুরস্কের থেকে কেনা ট্যাঙ্ক ভারত সীমান্তেই বাংলাদেশ (Bangladesh) মোতায়েন করতে পারে বলে খবর। অন্যদিকে মায়ানমারে দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা চলছে। 'বিদ্রোহী' আরকান আর্মির দখলে একাধিক অঞ্চল। এই অবস্থায় মায়ানমার সীমান্তেও আধুনিক এই ট্যাঙ্ক বাংলাদেশ মোতায়েন করতে পারে বলেও খবর।

সে দেশের এক খবর অনুযায়ী, বাংলাদেশ তাদের স্থলবাহিনীকে আরও শক্তিশালী বানাতে চায়। আর সেজন্য হালকা ওজনের ২৬ টি ট্যাঙ্ক কেনার চুক্তি তুরস্কের সঙ্গে করতে পারে বলে খবর। এজন্য একটি তুর্কি ফার্ম - Otokar Automotive v Savunmaa Sanai AS- এর সঙ্গে ইউনূস সরকার কথা বার্তা শুরু করেছে বলে খবর। এক্ষেত্রে তুরস্ক সরকার সাহায্য করছে বলে খবর। বিশেষ করে দরপত্র এবং চুক্তি নিয়ে আলোচনার ক্ষেত্রে মধ্যস্থতা করছে বলেই খবর।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুজায়ী, চুক্তি সম্পন্ন হলে খুব শীঘ্রই ট্যাঙ্কগুলি বাংলাদেশকে দেওয়া হবে। 'নবভার‍ত টাইমসে'র খবর অনুযায়ী, Otokar বিভিন্ন ধরনের ট্যাঙ্ক তৈরি করে। আর সেই তালিকা আছে Altay (tank) ট্যাঙ্কটিও। যা তুর্কি সেনার যাতে থাকা অন্যতম ট্যাঙ্কগুলির মধ্যে একটি। শুধু তাই নয়, এর ওজন মাত্র ৬৫ টন। খুব সহজেই এই ট্যাঙ্ক এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর ক্ষেত্রে সেরা এই Altay (tank)।

মূল্যবৃদ্ধির আঁচে পুড়ছে কার্যত গোটা দেশ। পেঁয়াজ, আলু থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম আকাশ ছোঁয়া। বাজারে গিয়ে হাত পুড়ছে আম আদমির। প্রতি মুহূর্তে ভারতের কাছে হাত পাততে হচ্ছে ইউয়নূস সরকার। আর তাঁরাই নাকি কোটি কোটি টাকা খরচ করে ট্যাঙ্ক কিনছেন তুরস্ক থেকে। বাংলাদেশের মানুষ অনেকেই ইউনূসকে পাগলা রাজার সঙ্গেও ইতিমধ্যে তুলনা করতে শুরু করে দিয়েছেন।

শুধু তাই নয়, অন্তবর্তী সরকারের এহেন সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ ওপারের মানুষ। তাঁরা বলছেন, পেটে খিদে আর যুদ্ধের স্বপ্ন দেখছেন নোবেলজয়ী। যা একেবারেই হাস্যকর। অন্যদিকে বাংলাদেশে তুরস্ক থেকে ড্রোন কেনার প্রসঙ্গে ভারত জানিয়েছে, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+