Bangladesh: ব্রহ্মপুত্রের জল আটকে ভারতকে বিপাকে ফেলার চেষ্টা! চিনের সঙ্গে ইউনূসের অন্ধিসন্ধি
Bangladesh: ব্রহ্মপুত্রের জল নিয়ে এবার ভারতকে বিপাকে ফেলার চেষ্টা মহম্মদ ইউনূসের। চিনের সঙ্গে হাত মিলিয়ে ভারতকে নাস্তানাবুদ করতে চাইছে বাংলাদেশ। তিব্বতে ব্রহ্মপুত্র নদে বাঁধ নির্মাণ করে জল নিয়ন্ত্রণ করবে চিন। সম্প্রতি চিন সফরে গিয়েছিলেন ইউনূস। আর সেখানেই চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলে পরিকল্পনামাফিক এগোচ্ছেন মহম্মদ ইউনূসও।
গত ২৬ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত চিন সফরে গিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস। চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকও সেরেছেন তিনি। নদীভিত্তিক দেশ বাংলাদেশ। আর তাই বাংলাদেশে নদীর জল নিয়ন্ত্রণ নিয়ে চিনের কাছে পরামর্শ চেয়ে এসেছেন ইউনূস। আগামী ৫০ বছরের মাস্টারপ্ল্যান চেয়েছেন ইউনূস।

তিব্বতের ইয়ারলাং জাংবো নদীর উপর জলবিদ্যুৎ প্রকল্পের আওতায় বিশালাকার ড্যাম নির্মাণ করবে চিন। আর যার জেরেই ভারত ও বাংলাদেশ সিঁদুরে মেঘ দেখছে। যদিও চিন সফরে গিয়ে আগেভাগেই পরিকল্পনা সেরে ফেললেন ইউনূস। বাংলাদেশের নদনদীর বিলুপ্ত হয়ে যাওয়া নিয়ে জিনপিংকে উদ্বেগের কথা জানান তিনি। চিনের বন্যা নিয়ন্ত্রণ ও নদীর জল ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসাও করেন ইউনূস।
ফি বছর বাংলাদেশে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। বন্যার জেরে বিঘার পর বিঘা ফসলও ক্ষতিগ্রস্ত হয়। বহু নির্মাণও জলের তলায় চলে যায়। স্রেফ তাই নয়, জনসংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেতে পেতে বাংলাদেশের নদীর একেবারে পাড়ে বসতি গড়ে তুলছেন বাসিন্দারা। যার জেরে নদীর মাঝে পলি জমে একাধিক নদনদী বুজে যাচ্ছে। জানা গিয়েছে, বাংলাদেশের এই পরিস্থিতি নিয়েই জিনপিংয়ের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন ইউনূস। সূত্রের খবর, বাংলাদেশকে সাহায্য করার প্রতিশ্রুতিও দিয়েছে বেজিং।
কেন ভারতের জন্য উদ্বেগের কারণ রয়েছে?
গত ডিসেম্বরে তিব্বতে ইয়ারলাং জাংবো নদীর নিম্ন প্রবাহে ওই হাইড্রোইলেকট্রিক বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে চিন। ১৩৭ বিলিয়ন ডলার খরচে হবে প্রকল্প। চিনের দাবি, গোটা বাঁধ নির্মাণ বলে তা হবে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। বছরে ৩০০ বিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে চিন। সমস্যা হল, ওই নদীই ভারতে ব্রহ্মপুত্র হয়ে পরে বাংলাদেশে গিয়েছে।
কাজেই নিম্ন অববাহিকায় চিন বাঁধ নির্মাণ করলে ভারতের উত্তর-পূর্বে ব্রহ্মপুত্রের জল নিয়ন্ত্রিত করা হবে, তা বলাই বাহুল্য। জল ছাড়া নিয়েও সংঘাতের বাতাবরণ তৈরি হতে পারে। উত্তর পূর্বে কৃত্রিম বন্যার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই ইউনূস আগেভাগেই বাংলাদেশের নদনদীর মাস্টারপ্ল্যান চেয়ে বসেছেন জিনপিংয়ের কাছে। এদিকে চিন বাংলাদেশের এই যোগসাজশে ভারত কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার।
-
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন?












Click it and Unblock the Notifications