বন্দি বিনিময় চুক্তি মেনে হাসিনাকে ফেরানোর আবেদন জানাবে বাংলাদেশ! ট্রাইব্যুনালে জানালেন আইনজীবী
Sheikh Hasina: ভারত-বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তি রয়েছে। আর সেই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারতকে আবেদন জানাবে সরকার (Bangladesh Govt)। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। আর সেই শুনানিতে এমনটাই জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
রবিবারই জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ভারতের কাছে শেখ হাসিনাকে (sheikh hasina) ফেরানোর আবেদন জানানো হবে বলে জানান বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস।

আর এরপরেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর দাবি আইনজীবী। বলে রাখা প্রয়োজন, জুলাই-আগস্টের গণহত্যার ঘটনার মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
আর সেই মামলার শুনানিতে শেখ হাসিনার গ্রেফতারি কোনও পর্যায়ে রয়েছে তা জানতে চাওয়া হয়। শুধু তাই নয়, আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে অগ্রগতি নিয়ে তথ্য জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল।
মামলার শুনানিতে ট্রাইব্যুনাল এদিন আরও জানতে চান, বর্তমানে শেখ হাসিনা (sheikh hasina) কোথায় রয়েছে। এই বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, গত পাঁচ অগাস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়েন। বর্তমানে ভারতে রয়েছেন বলে জানা গিয়েছে।
ইন্টারপোলের মাধ্যমে তাঁকে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট ওই আইনজীবী।। শুধু তাই নয়, ভারত-বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তি রয়েছে। আর সেই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারতকে আবেদন সরকার জানাবে বলেও এদিন জানান চিফ প্রসিকিউটর। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
রবিবার বাংলাদেশের মানুষের উদ্দেশ্য দেওয়া ভাষণে ইউনূস বলেন, জুলাই-অগাস্টের গণ-অভ্যুত্থানের সময় যত মৃত্যু ঘটেছে, প্রত্যেকের পরিবার বিচার পাবেন। অভিযুক্তদের শাস্তি দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে। এমনকি স্বৈরাচারী শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণের (Extradition) জন্য নয়াদিল্লির কাছে আবেদন জানানো হবে বলেও জানান ইউনুস।
বলে রাখা প্রয়োজন, বর্তমানে নয়াদিল্লির এক গোপন আস্থানায় রয়েছেন বঙ্গবন্ধু কন্যা (sheikh hasina)। যদিও তা কোথায় তা স্পষ্ট নয়। তবে ভারত সরকার তাঁকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে এক্ষেত্রে বাংলাদেশ সরকার হাসিনাকে তাদের হাতে তুলে দেওয়ার আবেদন জানালে কি পদক্ষেপ মোদী সরকার করে সেদিকেই নজর সবার।
-
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১












Click it and Unblock the Notifications