শীঘ্রই মানুষের বুদ্ধিমত্তাকে ছাপিয়ে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা! ইলন মাস্কের দাবিতে নতুন আশঙ্কা
শীঘ্রই মানুষের বুদ্ধিমত্তাকে ছাপিয়ে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা! ইলন মাস্কের দাবিতে নতুন আশঙ্কা
ইতিমধ্যে পৃথিবীর উন্নত দেশ গুলিতেও ব্যাপক ব্যবহার শুরু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার। স্বল্প পরিসরে হলেও আমাদের দেশেও তার ছাপ পড়েছে। বর্তমানে একাধিক ডিজিটাল প্রযুক্তিতে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ছাপ দেখতে পাই। বর্তমানে এই প্রসঙ্গে আরও আশঙ্কার কথা শোনালেন টেসলা এবং স্পেস-এক্সের সিইও ইলন মাস্ক।

ইলন মাস্কের দাবি আগামী পাঁচ বছরে বিশ্বব্যাপী আরও উন্নতি হবে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে। মানুষের ব্রেনের থেকেও আরও 'স্মার্ট’ হবে কৃত্রিম বুদ্ধিমত্তা।। সহজ কথায় ২০২৫ সালের মধ্যে মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা। সম্প্রতি সংবাদ মাধ্যমের একটি বিশেষ সাক্ষাতকারে একথা বলেন টেসলা প্রধান। যদিও এই প্রসঙ্গে একাধিক আশঙ্কার কথাও শোনা দেখা যায় তাকে। এই প্রসঙ্গে বলতে গিয়ে ইলন বলেন, “আমরা এমন সময়ের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে মানুষের চেয়ে এআই অনেক বেশি স্মার্ট। আমি মনে করি যে পাঁচ বছরেরও কম সময়ে এই ক্ষেত্রে একটা বড়সড় পরিবর্তন আসতে চলেছে।”
যদিও এর ফলে মানবতার 'অস্তিত্ব সঙ্কটে' পড়তে পারে বলেও মত ইলিয়নের। ২০১৬ সালেও এই বিষয়ে একাধিকবার মুখ খুলেছিলেন তিনি। তাঁর কথা অমন সময়ও আসতে পারে যখন মানুষের মাথাও কম্পিউটারের সঙ্গে জুড়ে ফেলা সম্ভব হবে। যার ফলে সেই সময় মাস্টার কম্পিউটারের কাছে বর্তমানে বাড়িতে থাকা পোষ্যের মত আচরণ করতে বাধ্য থাকবে মানুষ। তাই এই বিষয়ে মানুষকে সদা সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications