Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Canada: ভারতের সঙ্গে পাঙ্গা! কানাডার রাজনীতিতে বড় বদলের ইঙ্গিত, প্রধানমন্ত্রী পদ থেকে আজই ইস্তফা ট্রুডোর

Canada PM Justin Trudeau: কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারেন জাস্টিন ট্রুডো! গতকয়েকদিন ধরেই তাঁকে নিয়ে জোর জল্পনা চলছিল। বিশেষ করে ট্রুডোর একাধিক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলছিলেন সে দেশের বিরোধীরা। এমনকি দলের মধ্যেও প্রবল চাপ বাড়ছিল। দাবি উঠছিল পদত্যাগের। অবশেষে সে পথেই জাস্টিন ট্রুডো হাঁটতে চলেছেন বলে খবর। বুধবার মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ বৈঠক আছে।

সেই বৈঠকের আগেই সম্ভবত আজ সোমবারই কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারেন ট্রুডো (Canadian PM Justin Trudeau)। শুধু প্রধানমন্ত্রী পদ থেকেই নয়, দল থেকেও ইস্তফা তিনি দিতে পারেন বলে খবর।

Canada PM Justin Trudeau

খালিস্তানি জঙ্গিদের পাশে দাঁড়িয়ে লাগাতার ভারতের বিরুদ্ধে গত কয়েকমাসে একাধিকবার তোপ দেগে গিয়েছেন ট্রুডো। কখনও খালিস্তানি নেতা খুনে ভারতের নাম জড়িয়েছেন তো আবার কখনও এই ইস্যুতে ভারতীয় কুটনীতিকে কানাডা ছাড়ার নির্দেশ দিয়ে বিতর্ক বাড়িয়েছেন। যদিও তাঁর অভিযোগের স্বপক্ষে কখনও প্রমাণ দিতে পারেননি ট্রুডো।

চরম বিতর্কের মধ্যেই এবার প্রধানমন্ত্রী পদ থেকেই সরে যেতে হচ্ছে ট্রুডো! আর এজন্য অনেকেই বলছেন, ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার ফল ভোগ করছেন। চলতি বছরেই কানাডার নির্বাচন রয়েছে। আর এই নির্বাচনে সে দেশে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। কানাডার একাধিক সমীক্ষায় ইঙ্গিত, এবার নির্বাচনে ট্রুডোর লিবারাল পার্টি ( Liberal Party) সে দেশে মুখ থুবড়ে পড়তে পারে। ক্রমশ মানুষের আস্থা হারিয়েছে। অন্যদিকে কনজারভেটিভরা এবার ভালো ফল করতে পারে। এমনকি কানাডার মসনদেও বসতে পারে বলে ইঙ্গিত।

আর এই অবস্থার জন্যে জাস্টিন ট্রুডোর দিকেই আঙুল উঠছে। দলের মধ্যে অনেকেই এই বিষয়ে সুর চড়াচ্ছেন। সম্প্রতি জাস্টিন ট্রুডোর সরকারের অর্থমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড প্রবল চাপের মধ্যে ইস্তফা দিয়েছেন। আর এরপর থেকে আরও চাপ বাড়ে।

বিশেষ করে দলের মধ্যেই প্রধানমন্ত্রী পদ থেকে ট্রুডোর পদত্যাগের দাবি উঠতে শুরু করে। এমনকি বিরোধীরা এই ইস্যুতে চাপ বাড়াতে শুরু করেছে। আর এই অবস্থায় সম্ভবত আজ সোমবার কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্ত্রফা দিতে পারেন জাস্টিন ট্রুডো (Canadian PM Justin Trudeau)।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+