Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মেক্সিকোয় আতসবাজি তৈরির কারখানায় বিস্ফোরণ! মৃত কমপক্ষে ২৪, দেখুন ভিডিও

মেক্সিকোর তালতেপেক শহরে আতসবাজি তৈরির কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে ২৪ জনের। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

কোর তালতেপেক শহরে আতসবাজি তৈরির কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে ২৪ জনের। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এর আগে একই জায়গায় একই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

মেক্সিকোয় আতসবাজি তৈরির কারখানায় বিস্ফোরণ! মৃত কমপক্ষে ২৪, দেখুন ভিডিও

একটি বিস্ফোরণ হওয়ার একঘণ্টার মধ্যে আরও তিনটি বিস্ফোরণ হয় বলে জানিয়েছেন স্টেট হেলথ সেক্রেটারি গ্যাব্রিয়েল ওশিয়া। মৃতদের মধ্যে ৭ বছরের একটি শিশুও রয়েছে বলে জানা গিয়েছে।

তালতেপেক শহরের লা সৌসেরা এলাকায় বিস্ফোরণ হয় বলে জানিয়েছে সেখানকার সরকার। রাজধানী শহর থেকে তালতেপেক শহরটি ৪০ কিমি উত্তরে অবস্থিত। শহরটিকে দেশের আতসবাজির রাজধানীও বলা হয়ে থাকে।

প্রথম বিস্ফোরণের পরেই ঘটনাস্থলে দিকে যায় উদ্ধারকারী দল। সেই সময়ই দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। ফলে উদ্ধারকারী দলের বেশ কয়েক নিহত ও আহত হন বলে জানা গিয়েছে। এছাড়াও মৃতদের মধ্যে পুলিশ আধিকারিক ও সাধারণ বাসিন্দাও রয়েছে।

২০১৬-তে তালতেপেক শহরের সান পাবলিটো মার্কেটে বিস্ফোরণে তিন ডজনের ওপর মানুষের মৃত্যু হয়েছিল। ২০০৫ সালেই আতসবাজির একই বাজারে বিস্ফোরণের ঘটনায় বহু মানুষ আহত হয়েছিলেন। ক্ষতিও হয়েছিল প্রচুর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+