ফের সেনার আধিপত্য বাড়ছে পাকিস্তানে, সিঁদুরে মেঘ ইমরান খানের সরকারের ভাগ্যে
ফের সেনার গুরুত্ব বাড়ছে পাকিস্তানে। সেনা প্রধানের সঙ্গে দেশের তাবর শিল্পপতিদের বৈঠক সেদিকেই ইঙ্গিত বাড়াচ্ছে। ইমরান খান ক্ষমতায় আসার পর থেকেই দেশের আর্থিক অবস্থা একেবারে তলানিতে এসে ঠেকেছে।
ফের সেনার গুরুত্ব বাড়ছে পাকিস্তানে। সেনা প্রধান কামার বাজওয়ার সঙ্গে দেশের তাবর শিল্পপতিদের বৈঠক সেদিকেই ইঙ্গিত বাড়াচ্ছে। ইমরান খান ক্ষমতায় আসার পর থেকেই দেশের আর্থিক অবস্থা একেবারে তলানিতে এসে ঠেকেছে। ভিক্ষের ঝুলি নিয়ে বেরোতে হয়েছে পাক প্রধানমন্ত্রীকে। প্রথম পর্যায়ে চিন সহযোগিতার হাত বাড়িয়ে দিলেও পাক মন্ত্রী এবং আধিকারিকদের দুর্নীতির জেরে পাকিস্তানে একাধিক প্রকল্প বন্ধ করে দিয়েছে চিনও।

কামার বাজওয়ার বৈঠক
দেশের এই আর্থিক সংকটের কথা মাথায় রেখেই, বুধবার পাকিস্তানের ২০ জন শিল্পপতি বৈঠক করেন সেনা প্রধান কামার জাভেদ বাজওয়ার সঙ্গে। পাকিস্তান বিজনেস কাউন্সিলের এই সদস্যরা সেনা প্রধান বাজওয়ার সঙ্গে নৈশভোজ সারেন।

পাকিস্তানে ফের সেনা শাসন!
এই বৈঠকের পরেই নতুন করে জল্পনা শুরু হয়েছে। মনে করা হচ্ছে ফের কী পাকিস্তানে সেনা আধিপত্য বাড়তে শুরু করবে। বাজওয়ার সঙ্গে শিল্পপতিদের এই বৈঠক নতুন করে মনে করিয়ে দিয়েছে মুশারফের কথা। শিল্পপতিরা যদি বাজওয়ার নেতৃত্ব চান তাহলে ইমরানের গদি টলমল হতে বেশিদিন সময় লাগবে না। কারণ ঠিক একই ভাবে ক্ষমতায় এসেছিলেন মুশারফ।

কোণঠাসা ইমরান
ভারতের কাশ্মীর সিদ্ধান্তের পর ইমরান সরকারের পদক্ষেপ নিয়ে পাকিস্তানেই একটি নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। এই নিয়ে ইমরান সরকারকে কোনঠাসা করেছে বিরোধীরা। এদিকে পাকিস্তানের এই পরিস্থিতি কিছুতেই মেনে নিতে রাজি নন সেদেশের শিল্পপতিরা। সূত্রের খবর সেনা প্রধান বাজওয়ার সঙ্গে বৈঠকে নাকি একাধিক সমস্যা এবং পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন শিল্পপতিরা। তাতেই সন্দেহ আরও বেশি করে ঘনাতে শুরু করেছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications