ব্রিটিশ সংসদের অন্দরে চুটিয়ে চলছে পর্ন দেখা, ১ বছরে সার্চ ২.৪৭ লক্ষ বার
লন্ডন, ২৮ জুলাই : ঘটনাটি শুনে চোখ কপালে উঠলেও গত ২০১৪ সালে 'মাত্র' ২.৪৭ লক্ষ বার পর্ন সাইটের জন্য ইন্টারনেটে সার্চ চলেছে খোদ ব্রিটিশ পার্লামেন্টের অন্দরের কম্পিউটারগুলিতে। [এবার পর্ন সিনেমার শুটিং হবে সুদূর মহাকাশে]
সংবাদ সংস্থা বিবিসি সূত্রে জানা গিয়েছে, ব্রিটেনের 'ফ্রিডম অব ইনফরমেশন অ্যাক্ট' অনুযায়ী জানতে চেয়ে এই তথ্যই উঠে এসেছে সামনে। [ক্লাস চলাকালীনই মোবাইলে পর্ন দেখতে ব্যস্ত সপ্তম শ্রেণির ছাত্রী]

জানা গিয়েছে, ২০১৩ সালে ৩ লক্ষ বারেরও বেশি পর্ন সাইটে ঢুঁ মেরেছে ব্রিটিশ পার্লামেন্টের ভিতরের কম্পিউটারগুলি। সংসদ কর্তৃপক্ষ জানিয়েছেন, সবকটি পর্ন সাইটের 'অ্যাকসেস'ই সংসদের কম্পিউটারগুলিতে বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে 'পপ-আপ' থেকে এই কাণ্ড ঘটেছে বলেই মনে করা হচ্ছে। [বাস স্টপে চলছে পর্নো সিনেমা, পালিয়ে বিড়াম্বনা এড়ালেন যাত্রীরা!]
কর্তৃপক্ষই জানিয়েছেন, গত অক্টোবর মাসে সবচেয়ে বেশি প্রায় ৩০, ৮০১ বার পর্ন সাইটে ঢুঁ মেরেছে ব্রিটেনের সংসদের কম্পিউটারগুলি। সবমিলিয়ে ২০১৪ সালের ১২ মাসে ২,৪৭,৮৭৬ বার পর্ন সাইটে ঢোকা হয়েছে এই কম্পিউটারগুলি থেকে।












Click it and Unblock the Notifications