বাস স্টপে চলছে পর্নো সিনেমা, কোনওমতে পালিয়ে বিড়াম্বনা এড়ালেন যাত্রীরা!
কোচি, ১৯ জুন : কেরলের বাস স্টপে এভাবে বিড়াম্বনায় পড়তে হবে তা কস্মিনকালেও ভাবেননি যাত্রীরা। গত ১৬ জুন কেরলের বাস স্টপে ভোরের দিকে চলতে থাকে পর্নো ছবি। রেডিট/ভারত এর এক ইউজার 'ডার্কঅরেঞ্জ' এই ঘটনাটি পোস্ট করায় তা প্রকাশ্যে আসে। [(ছবি) ছোটদের বইয়ে 'কীভাবে বাচ্চা হয়'-র ছবি ও বিবরণ দেখলে আঁতকে উঠবেন আপনিও!]
'ডার্কঅরেঞ্জ'-এর কথায়, প্রায় ৩০ মিনিট ধরে পর্নো ভিডিও চলতে থাকে বাসস্টপে। সে দৃশ্য থেকে হতবাক একইসঙ্গে বিড়াম্বনায় পড়েন শ'য়ে শ'য়ে যাত্রী। কেরলের ওয়েনাড় জেলার কালপেট্টা বাস স্ট্যান্ডে এই ঘটনা ঘটে।

'ডার্কঅরেঞ্জ'-এর দাবি, যাত্রীদের অনেকেই টিভি বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু হাজার চেষ্টার পরেও অসফল হন তাঁরা।
এর পাশাপাশি ওই রেডিট/ভারত ইউজারের দাবি, এই ঘটনাটি জানতে যখন 'অপারেশন রুম'-এ যাওয়া হয়তখন দেখা যায়, ঘরটি বন্ধ। এরপরে অনেকে কাপড় দিয়ে টেলিভিশন ঢেকে দেন। কিন্তু টেলিভিশন ঢাকা হলেও তার শব্দ বন্ধ করা যায়নি। মায়েরা তাদের ছেলেমেয়েদের নিয়ে, কলেজছাত্রীরা এমনকী বয়স্করাও কোনও মতে সেখান থেকে দৌড়ে পালিয়ে বিড়াম্বনা এড়ান।
এরপর এক যাত্রী একটি লোহার রড দিয়ে কোনও মতে 'পাওয়ার কেবিল' খুলে দেন। ফলে বিড়াম্বনার হাত থেকে মুক্তি পান সেই সময় বাসস্ট্যান্ডে উপস্থিত যাত্রীরা।
পুলিশসূত্রের খবর, কেবিল অপারেটরকে গ্রেফতার করা বয়েছে। পুলিশের জেরার মুখে অভিযুক্ত স্বীকার করেন ভুলবশত অন্য পেনড্রাইভ লাগিয়ে দিয়েছিলেন তিনি। আর ওই পেনড্রাইভেই পর্নোগ্রাফিক ভিডিও ছিল।
যে টেলিভিশন অপারেটরকে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯২-সহ তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় অভিযুক্ত করা হয়েছে।
-
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না












Click it and Unblock the Notifications