Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জুতো ছোড়ায় পাল্টা উপহার, কেসিআরকে কী গিফট পাঠালেন জগন্মোহন রেড্ডির বোন

জুতো ছোড়ার প্রতিদানে জুতো উপহার কেসিআরকে

কেসিআর বিরোধী আন্দোলনে ওয়াইএশ আর কংগ্রেস পারদ চড়িয়েছে তেলেঙ্গানায়। প্রতিবাদ দমনে ওয়াই এস শর্মিলার উপরে প্রবল আক্রমণ হেনেছে কেসিআরের দল। ওয়াইএস শর্মিলাকে লক্ষ্য করে জুতো পর্যন্ত ছুড়ে মারা হয়েছে। তার জবাবে এবার কেসিআরকে জুতো উপহার পাঠালেন শর্মিলা।

জুতো ছোড়ায় পাল্টা উপহার, কেসিআরকে কী গিফট পাঠালেন জগনমোহর রেড্ডির বোন

অন্ধ্র প্রদেশে মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির বোন ওয়াই এস শর্মিলা। বৃহস্পতিবার তিনি সাংবাদিক বৈঠক করে বলেন, 'কেসিআরের জুতোর মাপ জানিনা তবে তাঁকে এই জুতো উপহারে পাঠাচ্ছি যাতে তিনি আমার সঙ্গে চলতে পারেন। এবং জুতোর বাক্সের মধ্যেই রয়েছে বিলটাও। যদি পায়ের মাপের সঙ্গে না মেলে তাহলে বদলে নিতে পারেন।'

শর্মিলা জানিয়েছেন পদযাত্রার জন্য তিনি কেসিআরকে এই বিশেষ জুতো উপহার হিসেবে দিয়েছেন। সেই সঙ্গে কেসিআরকে নিশানা করে শর্মিলা বলেছেন তাঁর জন্য গোটা রাজ্যের মানুষ কষ্টে রয়েছেন। কেসিআরের স্বৈরতন্ত্রের যন্ত্রণা ভোগ করছেন অন্ধ্রের আম জনতা। গত ৯ বছর ধরে তেলঙ্গানার মানুষকে দেওয়া কোনও প্রতিশ্রুতিই পূরণ করতে পারেননি তিনি।

সামনেই তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন। তার আগে টিআরএসের বিরুদ্ধে সুর চড়িয়েছে ওয়াই এস কংগ্রেস। কেসিআরের বিরুদ্ধে তেলেঙ্গানায় পদযাত্রা করছে তারা। একেবারে শেষ পর্যায়ে হাঁটা শুরু করার আগেই সাংবাদিক বৈঠক করে এই উপহার দেওয়ার কথা ঘোষণা করেছেন ওয়াই এস শর্মিলা। প্রজা প্রস্থানম পদযাত্রা নাম দিয়েছেন তিনি এই পদযাত্রাকে। তিনি অভিযোগ করেছেন যখনই কেসিআরের ব্যর্থতা দুর্নীতি প্রকাশ্যে আনার চেষ্টা করেছেন তখনই তার উপরে আক্রমণ হয়েছে।

২ মাস আগে তেলেঙ্গানার ওয়ারেঙ্গলে পদযাত্রা করার চেষ্টা করেছিলেন শর্মিলা কিন্তু সেসময় তাঁকে সেটা করতে দেয়নি কেসিআরের পুলিশ প্রশাসন। তিনি সেই জুতো উপহার হিসেবে দেওয়ার কথা বলে বলেছেন কেসিআর যদি সত্যিই রাজ্যের মানুষের দুর্গতি এবং সমস্যা মিটিয়ে দিতে তাঁর সঙ্গে পদযাত্রায় সামিল হন এবং সাধারণ মানুষের জন্য কাজ করেন তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। কেআরের বিরুদ্ধে আন্দোলন করায় একাধিকবার আক্রান্ত হয়েছেন শর্মিলা। পদযাত্রা প্রত্যাহার করতে রাজি না হওয়ায় পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। এমনকী তাঁকে জোর করে হায়দরাবাদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেও প্রতিবাদ আন্দোলন শুরু করলে তাঁকে আবার গ্রেফতার করা হয়। এবং তাঁর গাড়ি আটকানোর চেষ্টা করে পুলিশ। শর্মিলা তাতে রাজি না হলে পুলিশ ক্রেনে করে তাঁকে গাড়ি সহ থানায় টেনে নিয়ে যায় বলে অভিযোগ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+