গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরির লক্ষ্যে এবার যোগী সরকার, সৌজন্যে ‘স্বচ্ছ মহাকুম্ভ’
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের 'স্বচ্ছ মহাকুম্ভ' পরিকল্পনার অধীনে সোমবার প্রয়াগরাজে এক বিশাল পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হবে। রাজ্য সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, ১৫,০০০ এরও বেশি সাফাই কর্মী এই অভিযানে অংশ নেবেন, যা পরিচ্ছন্নতার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার লক্ষ্য নিয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, মহাকুম্ভ প্রতিদিন পরিচ্ছন্নতার ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করছে। এই বিশাল ধর্মীয় সমাবেশ স্বাস্থ্যবিধি বজায় রাখতে বিশেষভাবে সচেষ্ট, যা এটিকে 'স্বচ্ছ মহাকুম্ভ' উপাধি এনে দিয়েছে।

বিশ্ব রেকর্ডের পথে মহাকুম্ভ
মহাকুম্ভের সময় এর আগেও গঙ্গা নদী পরিষ্কারের জন্য ওয়ার্ল্ড রেকর্ডের চেষ্টা করা হয়েছিল। সেই অভিযানে ৩০০ জনেরও বেশি সাফাই কর্মী প্রয়াগরাজের বিভিন্ন ঘাটে সমন্বিত নদী-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছিলেন। এবার আরও বড় পরিসরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে, যেখানে দুটি নতুন বিশ্ব রেকর্ড গড়ার পরিকল্পনা করা হয়েছে।
চারটি জোনে পরিচ্ছন্নতা অভিযান
সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, মেগা পরিচ্ছন্নতা অভিযান দুপুরে শুরু হবে। এতে চারটি জোন নির্ধারণ করা হয়েছে, যেখানে সাফাই কর্মীরা সক্রিয় অংশ নেবেন-
- জোন ১: হেলিপ্যাড পার্কিং - সেক্টর ২, প্রয়াগ এলাকা
- জোন ২: ভরদ্বাজ ঘাট - সেক্টর ৭, সালোরি/নাগবাসুকি এলাকা
- জোন ৩: পুরাতন জিটি রোড ও হরিশচন্দ্র ঘাট - সেক্টর ৫ এবং ১৮, ঝুনসি এলাকা
- জোন ৪: চক্রমাধব ঘাট - সেক্টর ২৪, আরাইল এলাকা (পন্টুন ২৬ এর কাছে)
পরিচ্ছন্নতার বার্তা ও পরিবেশ সচেতনতা
এই উদ্যোগের মাধ্যমে শুধু বিশ্ব রেকর্ড গড়াই নয়, পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতার বার্তাও ছড়িয়ে দেওয়া হচ্ছে। প্রশাসন জানিয়েছে, এই উদ্যোগ মহাকুম্ভে অংশ নেওয়া ভক্তদের জন্য একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করবে।
পরিচ্ছন্নতার এ মহাযজ্ঞে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হয়ে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এক্ষেত্রে বলে রাখা ভালো, সম্প্রতি কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড একটি রিপোর্টে দেখিয়েছিল যে গঙ্গার জল ঠিক কতোটা দূষিত। তারমধ্যে জীবাণুর মাত্রাও ছিল বেশি। আর এবার এই স্বচ্ছতার অভিযান যে এই বিতর্কে নতুন মাত্রা যোগ করছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications