উত্তরপ্রদেশের ২১ তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ যোগী আদিত্যনাথের
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে আজ শপথ নেবেন বিজেপির ৫ বারের সাংসদ যোগী আদিত্যনাথ। তাঁর সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন উত্তর কেশব প্রসাদ মৌর্য ও দীনেশ শর্মা।
লখনৌ, ১৯ মার্চ : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে আজ শপথ নিলেন বিজেপির ৫ বারের সাংসদ যোগী আদিত্যনাথ। তাঁর সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন উত্তর প্রদেশে বিজেপির দলীয় প্রধান কেশব প্রসাদ মৌর্য ও লখনৌর মেয়র দীনেশ শর্মা। এছাড়াও ৪৯ জন এদিন মন্ত্রী হিসাবে শপথ নেন। এই শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির রয়েছেন দেশের প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী।[যে বিতর্কিত মন্তব্য বারবার শিরোনামে এনেছে উত্তরপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে]
লখনৌয়ের স্মৃতি উপবনে আজ দুপুর সোয়া ২ টো নাগাদ শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয়। এদিকে, অনুষ্ঠানের ব্যবস্থাপনা খতিয়ে দেখতে সকাল ৮টা নাগাদ নিজেই স্মৃতি উপবনে যান উত্তর প্রদেশের ভাবী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর নাম ঘোষণা হওয়ার পরই তিনি প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। পাশপাশি আজকের অনুষ্ঠান ঘিরে কোনও রকমের হিংসার উপদ্রব যেন না হয়, সেদিকেও দলীয় কর্মীদের সজাগ থাকতে বলেন যোগী আদিত্যনাথ। এদিকে, আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ওএ তাঁর বাবা তথা সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব। উপস্থিত ছিলেন বিজেপির লালকৃষ্ণ আদবানি, রাজনাথ সিং সমেত অনেকেই। [মুসলিমদের গ্রাম ছাড়তে বলে পোস্টার পড়ল উত্তরপ্রদেশে]

২০১৭ সালে উত্তরপ্রদেশের ৪০৩ আসনের বিধানসভা নির্বাচনে ৩১২ টি আসন জয় করে, গো-বলয়ের সবচেয়ে বড় এলাকাকে গেরুয়া দূর্গে পরিণত করেছে বিজেপি। এরকম এক রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে উত্তরপ্রদেশের উন্নয়নকে পাখির চোখ হিসাবে তিনি দেখছেন বলে জানিয়েছেন যোগী অদিত্যনাথ।[কেন উত্তরপ্রদেশে নজিরবিহীনভাবে দুজন উপমুখ্যমন্ত্রী বাছা হল জানেন কি?]
গণিতে স্নাতক যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশের গোরক্ষপুর মঠের প্রধান পুরহিত। ১৯৯৮ সাল থেকে গোরক্ষপুর আসনে তাঁকে কেউ হারাতে পারেনি আজ পর্যন্ত। এখন উত্তরপ্রদেশের রাজপাট দখল করে তিনি রাজ্যের উন্নয়নে কতটা অপ্রতিরোধ্য হয়ে ওঠেন সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।
-
পুরুলিয়ায় মমতার ঝড়, অমিত শাহকে স্বৈরাচারী আখ্যা দিলেন মমতা -
এপ্রিলে ‘সঙ্কল্পপত্র' প্রকাশে প্রস্তুত বিজেপি, উন্নয়ন ও বদলের প্রতিশ্রুতিতে ভরসা জাগানোর চেষ্টা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায় -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
অঙ্গ কলিঙ্গের পথে এবার বঙ্গও, পূর্ণ সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি সরকার গড়ার ডাক অমিত শাহের -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
রবিবার রাজ্যে কালবৈশাখীর সতর্কতা, বৃষ্টির সতর্কতা ৬ জেলায় -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে









Click it and Unblock the Notifications