Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Yogi Adityanath: যোগী রাজ্যে নতুন বদলি নীতি! প্রক্রিয়া সম্পূর্ণ হবে ৩০ জুনের মধ্যে

ত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সরকার ২০২৩-২৪ সালের জন্য বদলি নীতি অনুমোদন করেছে। যেখানে বলা হয়েছে বিভাগীয় প্রধান থেকে অন্য কর্মীদের স্থানান্তর প্রক্রিয়া ৩০ জুনের মধ্যে শেষ করা হবে। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের ১৫ লক্ষের বেশি আধিকারিক এবং কর্মীর ওপরে প্রভাব পড়বে।

উত্তর প্রদেশ সরকারের নতুন বদলি নীতির ফলে আধিকারিক ও সাধারণ কর্মীদের ১০ থেকে ২০ শতাংশকে বদলি করা হবে। যেসব আধিকারিক কিংবা কর্মী একটি জেলায় টানা তিন বছর রয়েছেন কিংবা একটি বিভাগে টানা সাত বছর রয়েছেন, তাঁরাই সাধারণভাবে এই বদলির আওতায় পড়বেন।

সভায় যোগী আদিত্যনাথ

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) অনুমোদন নিয়ে বিভাগীয় মন্ত্রীরা গ্রুপ এ এবং বি কর্মীদের বদলি করতে পারবেন। রাজ্যের অর্থমন্ত্রী জানিয়েছে, উঁচু পদে বদলির ক্ষেত্রে বিভাগীয় মন্ত্রীদের অনুমোদন লাগবে। আর জেলায় ৩ বছর আর কোনও দফতরে ৭ বছর টানা কাজ করলে তাঁরা বদলির আওতায় পড়বেন।

যোগী আদিত্যনাথ

এক্ষেত্রে ৩ বছর ও ৭ বছর সময় গণনার ক্ষেত্রে ৩১ মার্চকে কাট-অফ ডেট হিসেবে গণনা করা হবে। গ্রুপ বি ও গ্রুপ সি-র ক্ষেত্রে কর্মীদের যোগ্যতা ভিত্তিক অনলাইন ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে বদলি করা হবে। গ্রুপ ডি সরকারি কর্মীদের তাদের নিজের জেলায় কাজ করার সুবিধা দেওয়া হবে। এছাড়া যেসব কর্মী দুইবছরের মধ্যে অবসর নেবেন, তাঁরা নিজের শহরে পোস্টিং পাবেন।

সরকারি বদলি নীতিতে বিশেষভাবে সক্ষণ শিশুদের অভিভাবকদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকারের তরফে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+