UP: করোনার সময়ে অনাথ হওয়া বাচ্চাদের পড়াশুনায় যুগান্তকারী সিদ্ধান্ত যোগী সরকারের
Atal Residential School Scheme: করোনার কারনে বহু মানুষের মৃত্যু হয়েছে। রাতারাতি বাবা-মা'কে হারিয়ে অনাথ হয়েছে অনেক বাচ্চাই। এমন বাচ্চাদের সাহায্য করতে পথ দেখাচ্ছে যোগী আদিত্যনাথ সরকার।
সরকার করোনা ভাইরাসের কারণে অনাথ হয়ে পড়া বাচ্চাদের সাহায্য করতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। অটল আবাসিক স্কুল প্রকল্পের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। মহিলা কল্যাণ বিভাগ এমন বাচ্চাদের একটি তালিকা তৈরি করবে। আর এই প্রকল্পের মাধ্যমে শিশুদের পড়াশুনা করানো হবে।

শিক্ষার প্রসারে ইতিমধ্যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে যোগী সরকার। স্কুলগুলির মান বাড়ানো হচ্ছে। ডিজিটালাইজেশনে জোর দেওয়া হচ্ছে। এবার করোনায় অনাথ হওয়া শিশুদের শিক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ যোগীর। শ্রম কল্যাণ বোর্ডের ৫৭ তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, অটল বিদ্যালয় যোজনার উদ্দেশ্যই হল গরীব মানুষের বাচ্চাদের বিনামূল্যে ভালো শিক্ষা দেওয়া হয়েছে।
আর এতে করোনার কারণে যে সমস্ত বাচ্চারা কাছের মানুষকে হারিয়ে আজ নিঃস্ব তাঁদেরকেও এই বিদ্যালয়ের মাধ্যমে শিক্ষা প্রদান করা হবে বলে জানিয়েছেন ওই আধিকারিক। ইতিমধ্যে সরকারের তরফে এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। তবে এই প্রকল্পে বেশ কিছু সংশোধন আনা হয়েছে। এমনকি যোগ্যতার মান নিয়েও কিছু সংশোধন আনা হয়েছে। এর ফলে শ্রমিকদের বাচ্চাদেরও এই স্কুলে পড়ানো যাবে।
এছাড়াও বেশ কিছু সুযোগ সুবিধার কথাও বলা হয়েছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর এহেন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সে রাজ্যের শিক্ষামহল। বলে রাখা প্রয়োজন, অটল আবাসিক বিদ্যালয় যোজনা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাত দিয়ে শুরু হয়। এই যোজনার মাধ্যমে নয়া বিদ্যালয় তৈরি করা হবে। যেখানে অনাথ, আর্থিক ভাবে দুর্বল, শ্রমিকদের বাচ্চাদের রেজিস্টার করা হবে।
একেবারে বিনামুল্যে Uttar Pradesh Atal Residential School Scheme-এর মাধ্যমে শিক্ষা দেওয়া হবে এই সমস্ত বাচ্চাদের। তবে রেজিস্টার থাকা শ্রমিকদের বাচ্চারাই এই যোজনার মাধ্যমে স্কুলে পড়তে পারবে। প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত স্কুলগুলিতে পড়ানো হবে এই যোজনার মাধ্যমে।
একেবারে আধুনিক ব্যবস্থার মাধ্যমেই পড়াশুনা স্কুলগুলিতে করানো হবে। উত্তরপ্রদেশের বড় একটা অংশ জুড়ে গরীব মানুষের বসবাস। সেখানে শিক্ষার আলো জ্বালাটা খুবই প্রয়োজন। আর সেই বিষয়টিকে মাথায় রেখেই এই যোজনা নিয়ে আসা। পর্যটন থেকে শুরু করে কর্মসংস্থান। একাধিক বিষয়ে কাজ করছে যোগী সরকার সেখানে এই পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications