Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Year Ender 2023: উত্তর-পূর্বাঞ্চলে পরিকাঠামো উন্নয়নে রেকর্ড বিনিয়োগ! অগ্রগতি জীবনের বিভিন্ন ক্ষেত্রে

Year Ender 2023: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার উত্তর-পূর্বের রাজ্যগুলির পরিকাঠামো উন্নয়নে বিপুল বিনিয়োগ করেছে। উত্তর-পূর্বের রেলপথ ও সড়কের পরিকাঠামো উন্নয়নে বিভিন্ন প্রকল্পে অগ্রগতি লক্ষ্য করা গিয়েছে। সরকারের লক্ষ্য হল দেশের বাকি অংশের সঙ্গে সংযোগ বাড়ানো, আর্থিক উন্নয়ন এবং একীকরণকে উৎসাহিত করা।

উত্তর-পূর্বের উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সেগুলির পরিকল্পনা, অনুমোদন এবং বাস্তবায়নে বিভিন্ন পর্যায়ে রয়েছে। সেখানে ১৯ টি রেল প্রকল্পে দৈঘ্য প্রায় ১৯০৯ কিমি। এইসব প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৮১৯৪১ কোটি টাকা।

Narendra Modi

হাতে নেওয়া প্রকল্পগুলির মধ্যে ৪৮২ কিমি রেলপথ সফলভাবে চালু করা হয়েছে। যার জন্য ২০২৩-এর মার্চ পর্যন্ত ব্যয় করা হয়েছে ৩৭৭১৩ কোটি টাকা।

২০১৪ সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে ২০২৩ পর্যন্ত সময়কালে উত্তর-পূর্বের আগের তুলনায় উন্নয়ন বেশি হয়েছে। এর মধ্যে ৩৭৭ কিমি নতুন রেলপথ পাতা হয়েছে। ৯৭২ কিমির গেজ রূপান্তর করা হয়েছে এবং ২৬৯ কিমির ডাবল লাইন পাতা হয়েছে। যা বার্ষিক ১৭৯.৭৮ কিমি বার্ষিক কমিশনিং হারের প্রতিনিধিত্ব করছে। ২০০৯ থেকে ২০১৪ সালের মধ্যে বার্ষিক কমিশনিং হার ছিল ৬৬.৬ কিমি। সেখান থেকে যা ১৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বাজেট বরাদ্দে উল্লেখযোগ্য বৃদ্ধির মাধ্যমে পরিকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার। ২০০৯-১৪ সময়কালে বাজেট বরাদ্দ ছিল গড়ে ২১২২ কোটি টাকা। অন্যদিকে ২০১৪-২৩-এ তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৬০৮৩ কোটি টাকা। এক্ষেত্রে উল্লেখ করা প্রয়োজন, ২০২৩-২৪ সালের বাজেটে উত্তর-পূর্বের রেল পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ করা হয়েছিল ১০২৬৯ কোটি টাকা।

উত্তর-পূর্বের সড়ক পরিবহণ ও মহাসড়ক উন্নয়নেও বরাদ্দ বৃদ্ধি পেয়েছে এই সরকারের আমলে। ২০১৪-২০২৩, গত নয় বছরে ৪১৪৫৯ কোটি টাকা ব্যয়ে ৪৯৫০ কিমি জাতীয় মহাসড়ক নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। এছাড়াও উত্ত-পূর্ব উন্নয়ন মন্ত্রক ৭৭ টি রাস্তা প্রকল্প অনুমোদন করেছে। যার জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৩০০ কোটি টাকা।

নর্থ ইস্ট স্পেশাল ইনফ্রাস্ট্রাকটচার ডেভেলপমেন্ট স্কিমে ২০২২-২৩ থেকে ২০২৫-২৬ পর্যন্ত বরাদ্দ ধরা হয়েছে প্রায় ৮১০০ কোটি টাকা। এর মধ্যে রাস্তা তৈরি এবং রাস্তা ছাড়া অন্য উন্নয়নের জন্য ২০২৩-২৪ আর্থিক বছরে প্রায় ২৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

উত্তর-পূর্বের রাজ্যগুলির রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পগুলিতে বাসিন্দারা অনেক সুবিধা পাচ্ছেন। একদিকে জাতীয় মূলধারার সঙ্গে যোগাযোগ স্থাপন সহজতর হচ্ছে অন্যদিকে উৎপাদিত পণ্য ও কৃষিপণ্যের দ্রুত চলাচল ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, আর্থ সামাজিক উন্নয়ন ও পর্যটন শিল্পের বৃদ্ধি হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+