নির্বাচনের সামনে কর্নাটকে ফের গোরক্ষকদের 'তৎপরতা'! খুন গরু ব্যবসায়ীর কর্মী
সামনের মাসে বিধানসভা নির্বাচন। তার আগে শুক্রবার রাতে রামনগর জেলায় এক গরু ব্যবসায়ীর ৩৯ বছর বয়সী কর্মীকে পাঁচ সন্দেহভাজন গোরক্ষক হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এব্যাপারে একাধিক এফআইআর দায়ের করা হয়েছে।

শনিবার রমাঙ্গারা থেকে প্রায় ৪৫ কিমি দূরে সাথানুরের সান্তেমেলা সার্কেলের মান্ডিয়ার গুট্টালি কলোনি এলাকার একটি ঝোপ থেকে থেকে ইদ্রিস পাশা নামে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ১৬ টি গবাদি পশুর মাথা তামিলনাড়ুতে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় গাড়িতে ছিলেন ইদ্রিশ পাশা নামে ওই ব্যক্তি। পুনিথ কেরেহাল্লির নেতৃত্বে পাঁচজন লোক ইদ্রিশ ছাড়াও আরও দুজনকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। তবে এফআইআর-এ অন্যদের নাম দেওয়া হয়নি।
এফআইআরে বলা হয়েছে, গবাদি পশুর দেহাংশ বৈধভাবে নিয়ে যাওয়ার হচ্ছে, তার প্রমাণ এবং অন্য নথি দেখানোর পরেও গাড়িতে থাকা তিনজনকে মারধর করা হয়। এই ঘটনায় যে দুজন আহত হয়েছেন, তাঁরা হলেন মান্দিয়ার গুটালি কলোনির বাসিন্দা ইরফান (৩৭) এবং মান্ডিয়ার চিক্কমান্ডার বাসিন্দা সৈয়দ জাহির (৪০)।
শুক্রবার রাত নটা নাগাদ ইরফান কন্টেনার নিয়ে রওনা দিয়েছিলেন। রাত সাড়ে বারোটা নাগাত পাঁচজন লোক তাঁদের পথ আটকায়। এফআইআর-এ অভিযোগ করা হয়েছে, হামলাকারীরা তিনজনকে গালাগালি দেয়। তারা কর্নাটকে গোহত্যা বন্ধ এবং গবাদি পশু সংরক্ষণের কথা বলে মারধর শুরু করে। পরে মান্ডিয়ার গুট্টালি কলোনি এলাকার একটি ঝোপ থেকে থেকে ইদ্রিস পাশার দেহ উদ্ধার হয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications