Women Reservation Bill: সমর্থনের হাত বাড়ালেও তফশিলি জাতি-উপজাতিদের জন্য বিশেষ কোটা দাবি সোনিয়ার
সংসদে পেশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল। মোদী সরকারের পেশ করা বিলের প্রতি সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন কংগ্রেসে প্রাক্তন সভানেত্রী বর্তমান সাংসদ সোনিয়া গান্ধী। তবে তিনি মহিা সংরক্ষণ বিলে পূর্ণ সমর্থনের পাশাপাশি তফশিলি জাতি-উপজাতিদের জন্য বিশেষ কোটা দাবি করেছেন।
সোনিয়া গান্ধী সেইসঙ্গে জানান, এই মহিলা সংরক্ষণ বিল কংগ্রেসের মস্তিষ্কপ্রসূত। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্বপ্ন ছিল দেশের মহিলারদের সংরক্ষণ কার্যকর করা। কিন্তু এর আগে একাধিকবার সংসদে বিল পেশ হলেও তা আইনে রূপান্তরিত হয়নি। হয় লোকসভায় নতুবা রাজ্যসভায় আটকে গিয়েছে এই বিল।

বুধবার লোকসভায় কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিতর্কের সময় তাঁর সমর্থনের হাত প্রসারিত করেন। তিনি বলেন, তাঁর দলও নারী শক্তি বন্দন অধিনিয়াম ২০২৩-কে সমর্থন করে। তবে তিনি পুনর্ব্যক্ত করেছেন যে, এটি কংগ্রেসের মস্তিষ্কপ্রসূত।
এদিন বিলের উপর আলোচনার শুরুতে লোকসভায় সোনিয়া গান্ধী বলেন, "ভারতীয় মহিলাদের ধৈর্য সমুদ্রের মতো। তিনি নদীর মতো সকলের উন্নতির জন্য কাজ করেছেন। এটি আমার জীবনের একটি খুব স্পর্শকাতর মুহূর্ত। প্রথম স্থানীয় সংস্থাগুলিতে মহিলাদের অংশগ্রহণ নির্ধারণের সাংবিধানিক সংশোধনীটি আমার জীবনসঙ্গী রাজীব গান্ধী এনেছিলেন।"
আগের দিন সোনিয়া গান্ধী বলেছিলেন, "এটা ছিল রাজীবজির (গান্ধীর) স্বপ্নের (বিল)। তা আজ পেশ করা হল। এবার নিশ্চয় এই বিল আইনে পরিণত হবে। মহিলাদের আরও অংশগ্রহণ বাড়বে। লোকসভা ও বিধানসভায় আর বেশি মহিলা অন্তর্ভুক্ত হবেন। আর সবথেকে বড় কথা নারী সংরক্ষণ বিল 'আমাদের'। এ জন্য কেন্দ্রের সরকারকে ধন্যবাদ।"
মহিলা সংরক্ষণ বিল লোকসভায় পেশ হয়েছে নতুন সংসদ ভবনে বিশেষ অধিবেশনের শুরুতেই। এর ফলে লোকসভা ও বিধানসভায় ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এসসি-এসটি কোটাও হবে সেই সংরক্ষণ মোতাবেক। তা কি ২০২৪ লোকসভা নির্বাচনের আগেই সম্পূর্ণ হবে, সেটাই এখন প্রশ্ন।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর












Click it and Unblock the Notifications