স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে জাতীয় যুব দিবস পালন, কী গুরুত্ব রয়েছে এই দিনটির
স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে জাতীয় যুব দিবস পালন, কী গুরুত্ব রয়েছে এই দিনটির
প্রতি বছর ১২ জানুয়ারি ভারতে যুব দিবস হিসাবে পালিত হয়। দেশে জাতীয় যুব দিবস যা 'যুব দিবস' নামেও পরিচিত। ১২ জানুয়ারী স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে সারা দেশে এটি পালন করা হয়। আজ স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জন্মবার্ষিকী ।

জাতীয় যুব দিবসের ইতিহাস কী
১৯৮৪ সালে ভারত সরকার ১২ জানুয়ারীকে দিনটিকে জাতীয় যুব দিবস হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছিল। কারণ, তাঁরা বিশ্বাস করতেন, এটি যুবকদের শাশ্বত শক্তি জাগিয়ে তোলা এবং তাদের অনুপ্রাণিত করার একটি দুর্দান্ত উপায়। যা সুযোগ ও জাতির সমৃদ্ধি ঘটাবে সম্পূর্ণভাবে। তারপর থেকে প্রতি বছর এই দিনটি সারা দেশে আড়ম্বরের সহিত পালিত হয়। প্রথম জাতীয় দিবস পালিত হয়েছিল ১৯৮৫ সালে।

তাৎপর্য ও গুরুত্ব
স্বামীজি আধুনিক মানুষের আদর্শ। বিশেষ করে তরুণ সমাজের জন্য। তিনি আমাদের এমন কিছু দিয়েছেন যা আমাদের উত্তরাধিকার সূত্রে গর্বিত করে। স্বামী বিবেকানন্দ দেশের প্রতিটি শিশুর মধ্যে আশা জাগিয়েছিলেন কারণ তিনি বিশ্বাস করতেন, লোহার পেশী ও ইস্পাতের স্নায়ু শিশুদের মধ্যে থাকে, তরুণরা সামাজিক পরিবর্তন আনতে পারবে। তাঁর দেওয়া বানী তরুণ সমাজ আলোর পথ দেখায়।

কেন স্বামীজির জন্মবার্ষিকীতে এই যুব দিবস পালন করা হয়?
বিবেকানন্দকে যুব সম্প্রদায়ের কাছে অনুপ্রেরণার প্রতীক। তিনি ধর্ম, দর্শন, ইতিহাস, শিল্প, সমাজ বিজ্ঞান, সাহিত্যে নানান বিষয়ে জ্ঞানী ছিলেন। তাছাড়া ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতেও তার জ্ঞান কম ছিল না। নানান অনুষ্ঠানে তিনি তাঁর মূল্যবান চিন্তা ও অনুপ্রেরণামূলক বানী দিয়ে তরুণ সম্প্রদায়কে সামনে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা জাগিয়েছেন। তাই স্বামীজির জয়ন্তীতে 'জাতীয় যুব দিবস' হিসাবে পালন করা হয়।

জাতীয় যুব দিবসের ধারণা
এই বিশেষ দিনে ক্রীড়া, সেমিনার, নানান প্রতিযোগিতা, উপস্থাপনা, যোগাসন, সম্মেলন স্বামী বিবেকানন্দের উপর বক্তৃতা, ইত্যাদি স্কুল ও কলেজে যুবকদের দ্বারা পালন করা হয়।

বিবেকানন্দের মূল শিক্ষা
স্বামী বিবেকানন্দের একটি মূল শিক্ষা হল, তিনি ধর্মীয় সহিষ্ণুতা প্রচার ও পাশ্চাত্য বস্তুগত অগ্রগতির সাথে ভারতীয় আধ্যাত্মিকতার সমন্বয়ের জন্য পরিচিত ছিলেন। তিনি বিশ্বাস করতেন দুটি একে অপরের পরিপূরক।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications