Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha Election 2024 LIVE: বিক্ষিপ্ত অশান্তি, মানল কমিশন! রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতে শুরু হল লোকসভা নির্বাচন। ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলে দেশজুড়ে মোট ৭ দফায় ভোট হবে। প্রথম দফা শুরু এদিন শুক্রবার ১৯ এপ্রিল। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, প্রথম দফায় মোট ১৬.৬৩ কোটি ভোটার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। মোট ১.৮৭ লক্ষ পোলিং স্টেশন তৈরি করা হয়েছে। সবমিলিয়ে মোট ১৮ লক্ষ নিরাপত্তাবাহিনী নামানো হয়েছে। প্রথম দফার ভোটের সমস্ত আপডেট পেতে চোখ রাখুন এই পেজে।

Lok Sabha Election 2024 LIVE

Apr 19, 2024, 10:54 pm IST

রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
আবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দার্জিলিং লোকসভা কেন্দ্র সভা করবেন তিনি।
Apr 19, 2024, 10:52 pm IST

ভোট শেষ হতেই বার্তা মোদীর!

ভোট শেষ হতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট নরেন্দ্র মোদীর। জানেন ঠিক কী লিখলেন? রইল সেই পোস্ট-
Apr 19, 2024, 10:23 pm IST

বিজয় মিছিল তৃণমূলের

ভোট মিটতেই বিজয় মিছিল তৃণমূলের। ভোট শেষ হতেই ‘বিজয় মিছিল’ বার করল বিজেপিও।
Apr 19, 2024, 9:42 pm IST

হিংসা শুরু কোচবিহারে

ভোট পরবর্তী হিংসা শুরু কোচবিহারে। দিনহাটা ১ নং ব্লকের সিতাই বিধানসভার অন্তর্গত বুথ গ্রাম দরিবস দ্বিতীয় খন্ড নিউ গিতালদহ স্টেশনে ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি বুদা রায়কে ‌তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয় বলে অভিযোগ।
Apr 19, 2024, 9:20 pm IST

বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের।

প্রথম পর্যায়ের নির্বাচন শেষ হতেই বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের। সাসপেন্ড করা হল মুর্শিদাবাদের শক্তিপুর এবং বেলডাঙার ওসিকে।
Apr 19, 2024, 8:45 pm IST

ভোট সন্ত্রাস নিয়ে বিস্ফোরক অগ্নিমিত্রা পাল

প্রথম পর্যায়ে ভোটে অশান্তি। অগ্নিমিত্রা বললেন, এমন অবস্থা আগে বিহারে দেখা যেত। বাংলা এখন নতুন বিহার, মন্তব্য বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের।
Apr 19, 2024, 7:50 pm IST

ভোট শেষ হতেই ভাঙন বিজেপিতে!

তৃণমূলে যোগ দিলেন বিজেপি নেতা শক্তি নায়েক। যিনি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত দাঁতন বিধানসভার মোহনপুরের অন্যতম সক্রিয় বিজেপি কর্মী ছিলেন।
Apr 19, 2024, 7:29 pm IST

বিক্ষিপ্ত ঘটনার খবর এসেছে

কয়েকটি বিক্ষিপ্ত ঘটনার খবর এসেছে। নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। জানাল নির্বাচন কমিশন।
Apr 19, 2024, 6:57 pm IST

পাঁচটা পর্যন্ত কোথায় কত ভোট!

রেকর্ড ভোট বাংলায়। পাঁচটা পর্যন্ত কোথায় কত ভোট এক নজরে দেখে নিন সেই তথ্য-
Apr 19, 2024, 6:43 pm IST

বেশি ভোট পড়েছে ত্রিপুরায়।

দেশের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে ত্রিপুরায়। এই রাজ্যে ভোটদানের হার ৫৩.০৪ শতাংশ।
Apr 19, 2024, 6:16 pm IST

রেকর্ড ভোট বাংলার তিন কেন্দ্রে

বিকেল পাঁচটা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ৭৭.৫৭ শতাংশ। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার লোকসভা আসন ৭০ শতাংশের উপর ভোট গ্রহণ।
Apr 19, 2024, 5:39 pm IST
পশ্চিমবঙ্গ

ফের উত্তেজনা ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায়। উত্তেজনা ছড়ালো তিলেশ্বরী হাইস্কুলে। এদিন ফের ওই স্কুলে যান বিধায়িকা শিখা চ্যাটার্জি। তাকে দেখতে পেয়েই অভিযোগ জানায় বিজেপি কর্মী সমর্থকরা। অভিযোগ, স্থানীয় কাউন্সিলার মুন্না প্রসাদ ও তার অনুগামীরা বুথের ভিতর ঢুকে ভোটারদের প্রভাবিত করছে। পুলিশকে জানালেও কোন পদক্ষেপ করেনি পুলিশ। এরপরই বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী৷ তারা পৌছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি সামাল দেয়
Apr 19, 2024, 5:37 pm IST
ত্রিপুরা

সীনান্ত পেরিয়ে আগরতলায় ভোট দিতে এলেন ভোটাররা
Apr 19, 2024, 5:22 pm IST
মনিপুর

প্রথম দফার ভোট শেষ ইম্ফলের আরও এক বুথে সিল করা হল ইভিএম
Apr 19, 2024, 5:07 pm IST
সিকিম

সিকিমের নামচিতে ভোট দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং।
Apr 19, 2024, 5:06 pm IST
মনিপুর

ভোট শেষ হল মণিপুরের ইম্ফলেষ সকাল ৭টা থেকে ৪ টে পর্যন্ত ছিল ভোটগ্রহণ পর্ব। ইভিএম সিল করলেন ভোট কর্মীরা।
Apr 19, 2024, 4:48 pm IST
পশ্চিমবঙ্গ

বিকেল ৩টে পর্যন্ত কোচবিহারে ভোট পড়েছে ৬৫.৫৪ শতাংশ, আলিপুরদুয়ারে ভোট পড়েছে ৬৬.২৩ শতাংশ এবং জলপাইগুড়িতে ভোট পড়েছে৬৭.২৮ শতাংশ
Apr 19, 2024, 4:35 pm IST
তামিলনাড়ু

তামিলনাড়ুর দিঙ্গুল জেলায় বুথে হেঁটে এসে ভোট দিলেন ১০২ বছরের বৃদ্ধা
Apr 19, 2024, 4:15 pm IST
তামিলনাড়ু

ভোট দিলেন এআইডিএমকের সাধারণ সম্পাদক টিটিভি দিনাকরণ
Apr 19, 2024, 4:12 pm IST
ত্রিপুরা

বিকেল ৩টে পর্যন্ত ত্রিপুরায় ভোট পড়েছে ৬৮.৩৫ শতাংশ। এখনও পর্যন্ত সর্বাধিক ভোট পড়েছে এই রাজ্যে
Apr 19, 2024, 4:10 pm IST
তামিলনাড়ু

ভোট দিলেন একসময়ের জয়ললিতার ছায়াসঙ্গী শশীকলা
Apr 19, 2024, 3:33 pm IST
পশ্চিমবঙ্গ

ভোটাগুড়িতে উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ মহিলাদের
Apr 19, 2024, 3:22 pm IST
মনিপুর

মণিপুরের ইম্ফলে ৫ নম্বর বুথে ভোটগ্রহন স্থগিত। ভোট দানে কারচুপির অভিযোগে বিক্ষোভ দেখান মহিলারা তারপরেই ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয় সেই বুথে
Apr 19, 2024, 2:40 pm IST
পশ্চিমবঙ্গ

পুলিশের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করলেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়
Apr 19, 2024, 2:25 pm IST
তামিলনাড়ু

তামিলনাড়ুর শিবগঙ্গা জেলার কংগ্রেস প্রার্থী কার্তি চিদাম্বরম ভোট দিলেন নিজের কেন্দ্রে
Apr 19, 2024, 2:23 pm IST
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

আন্দামান নিকোবর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী কুলদীপ রায় শর্মা ভোট দিলেন
Apr 19, 2024, 2:19 pm IST
পশ্চিমবঙ্গ

শিলিগুড়িতে বুথের ৩৩ কিলোমিটারের মধ্যে বিজেপি বিধায়কের গাড়ি। বিধায়কের গাড়ি আটালো পুলিশ। বনেটের উপর প্রায় চেপে বসে গাড়ি আটকানোর চেষ্টা। বিজেপি কর্মীদের সঙ্গে ধুন্ধুমার পরিস্থিতি
Apr 19, 2024, 1:53 pm IST
রাজস্থান

রাজস্থানের জয়পুরে ভোট দিলেন কংগ্রেস নেতা শচিন পাইলট
Apr 19, 2024, 1:45 pm IST
পশ্চিমবঙ্গ

দুপুর ১টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ৫০.৯৬ শতাংশ
Apr 19, 2024, 1:43 pm IST
লাক্ষাদ্বীপ

দুপুর ১টা পর্যন্ত সর্বনিম্ন ভোট পড়েছে লাক্ষাদ্বীপে ২৯.১৯ শতাংশ
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+