Wayanad By-election: খাবারের প্যাকেট দিয়ে ভোটারদের টোপ! কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ
Wayanad By-election: কেরলের ওয়েনাডে লোকসভা উপনির্বাচনে কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ। কংগ্রেস নেতার বাড়ি থেকে রাহুল গান্ধী ও ওয়েনাডের প্রার্থী প্রিয়ঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) ছবি দেওয়া ত্রাণের প্যাকেট (Food Packets) বাজেয়াপ্ত করল নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড। কমিশনের সদস্যদের সঙ্গে পুলিশ গিয়েও তল্লাশি চালায় কংগ্রেস নেতার বাড়িতে।
১৩ নভেম্বর কেরলের ওয়েনাড লোকসভা আসনে উপনির্বাচন। কংগ্রেসের (Congress) তরফে সেখানে প্রার্থী হয়েছেন দলের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী। কেরলের শাসকদল লেফট ডেমোক্রেটিক ফ্রন্টের (LDF) অভিযোগ, রাহুল-প্রিয়ঙ্কার ছবি সাঁটানো খাবারের প্যাকেট বিলি করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে।

কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে কেরলের শাসকদল। ঘটনার তদন্ত করার দাবি জানায় তাঁরা। ওয়েনাডের থলপেট্টিতে কংগ্রেস নেতার বাড়িতে যায় নির্বাচন কমিশন ও পুলিশ। এলডিএফের অভিযোগ, দলকে ভোট দেওয়ার জন্য ভোটারদের খাবারের প্যাকেটের প্রলোভন দেখাচ্ছে কংগ্রেস।
যদিও কংগ্রেসের দাবি ওই খাবারের প্যাকেটগুলি ত্রাণের জন্য রাখা ছিল। হড়পা বানে ও ভূমিধসে বিধ্বস্ত ওয়েনাডের দুর্গতদের বিলির জন্য ওই ত্রাণ রয়েছে বলে দাবি কংগ্রেসের। তবে নির্বাচনী আদর্শ আচরণবিধি লাগু থাকার কারণে সেগুলি সরিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছে কংগ্রেস।
#WATCH | Kerala: Ahead of the Wayanad Lok Sabha bypoll, food kits with pictures of Congress leader Rahul Gandhi and the party general secretary Priyanka Gandhi were seized by the flying squad of the Election Commission and the police from Thirunelly, in Wayanad district. pic.twitter.com/OBKRNWtheN
— ANI (@ANI) November 8, 2024
পাল্টা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসককে তদন্তের দাবি জানিয়েছেন এলডিএফের জেলা কনভেনর। এদিন দলের এক নেতা জানান, "ওয়েনাডে ভোটারদের ত্রাণের প্যাকেট বিলি করে নির্বাচনী বিধি লঙ্ঘন করছে কংগ্রেস। ত্রাণের নামে নিজেদের দলের নেতাদের ছবি সাঁটানো প্যাকেট দিচ্ছে কংগ্রেস।"
প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে রায়বরেলি ও ওয়েনাড দুই আসন থেকেই জিতেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পরে রায়বরেলি আসনটি রেখে ওয়েনাড কেন্দ্রটি ছেড়ে দেন তিনি। তাই ওয়েনাডে আগামী বুধবার রয়েছে উপনির্বাচন। সেখানে কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে প্রিয়ঙ্কা গান্ধীকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications