Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিহারের ভোটে ফের এনডিএর ঝড়? এক্সিট পোল বলছে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতার সম্ভাবনা

বিহারের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হতেই সামনে আসতে শুরু করেছে এক্সিট পোলের সম্ভাব্য ফলাফল। এরই মাঝে পি মার্ক এক্সিট পোলে জানিয়েছে বর্তমান শাসক জোট এনডিএ ফের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতা ধরে রাখতে চলেছে।

পি মার্কের সমীক্ষায় উঠে এসেছে এনডিএ সম্ভাব্য আসন সংখ্যা ১৪২ থেকে ১৬২ টি, মহাজোট ৮০ থেকে ৯৮ টি, জন সুরাজ পার্টি ১ থেকে ৪ টি, অন্যান্য ০ থেকে ৩ টি আসন পেতে চলেছে।

এদিকে ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১২২ টি আসন। সমীক্ষায় দেখা যাচ্ছে, সেই সংখ্যাকে অনায়াসেই ছাড়িয়ে যেতে পারে এনডিএ। এনডিএর এগিয়ে থাকার কারণ নিয়ে পি মার্কের বিশ্লেষণে বলা হয়েছে বিজেপি, জেডিইউ জোট এখনও গ্রামীণ ও শহুরে অঞ্চলে স্থায়ী ভোটভিত্তি ধরে রেখেছে।

গত কয়েক বছরে সরকারি প্রকল্প, উন্নয়নমূলক বার্তা ও নেতৃত্বের ইমেজ ভোটারদের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অন্যদিকে মহাজোটের ব্যাপক প্রচার ও সংগঠনের জোর থাকলেও, ভোটের অঙ্ক মিলাতে পারেনি বলে মনে করা হচ্ছে।

এদিকে প্রশান্ত কিশোর ও পাওয়ান বর্মার নেতৃত্বে জন সুরাজ পার্টি প্রথমবার লড়েই ১ থেকে ৪টি আসন পাওয়ার সম্ভাবনা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে এটা ছোট সংখ্যা হলেও রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিতে পারে।

তবে চূড়ান্ত রায় এখন ১৪ নভেম্বর, সবধরনের অনুমান, বিশ্লেষণ ও রাজনৈতিক জল্পনার শেষমেশ অবসান হবে ১৪ নভেম্বর, ভোটগণনার দিন।
এদিনই ঠিক হবে বিহারের ক্ষমতার চাবি কার হাতে থাকবে আগামী পাঁচ বছর।অপেক্ষা এখন শুধু ফলাফলের। ভোটবাক্স কি এক্সিট পোলের সমর্থন করবে? নাকি দেখাবে উল্টো ছবি সে অপেক্ষায় সকলে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+