Waqf Amendment Bill: ওয়াকফ বিল নিয়ে তুমুল শাসক-বিরোধী তরজা, যুক্তি-পাল্টা যুক্তিতে সরগরম সংসদ
ওয়াকফ বিল নিয়ে সরগরম দেশের রাজনীতি। ওয়াকফ বিলের সংশোধনী প্রস্তাব নিয়ে বুধবার সারাদিন তরজা অব্যাহত থাকল সংসদে। লোকসভায় শাসক-বিরোধী দল একে অপরকে নিশানা করল। দিনের শেষে লোকসভায় শাসক বিরোধী দলের উত্তপ্ত বাক্য বিনিময় মধ্যে সেরা মুহূর্ত কোনগুলি হল সেটাই তুলে ধরা হলো এই প্রতিবেদনে।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রথমে বলা হয় স্বচ্ছতা বৃদ্ধির কথা। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।তিনি জোর দিয়ে বলেন যে ওয়াকফ সম্পত্তিতে স্বচ্ছতা আনাই সরকারের মূল লক্ষ্য। তিনি উল্লেখ করেন এর আগে ওয়াকফ বিল সংক্রান্ত সংশোধন গুলিতে অর্থাৎ ২০১৩ সালে আইনে বেশ কিছু দুর্বলতা ছিল। অতীতের সংশ্লিষ্ট আইনটি অনেক দুর্বল করে দিয়েছে আগের সরকার। এর আগের সরকারের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেন রিজিজু।

ধর্মনিরপেক্ষ ব্যবস্থাপনার কথাও উল্লেখ করেন রিজিজু। কেন্দ্রীয় মন্ত্রী যে বিষয়টির উপর সব থেকে বেশি জোর দেন তাহলে ধর্মনিরপেক্ষতা। তিনি বলেন, ধর্মনিরপেক্ষ ব্যবস্থাপনার ওপরেই বিশেষ জোর দিয়েছে তাদের সরকার। তিনি বলেন যে আদালত রায় দিয়েছে ওয়াকফ সম্পত্তি পরিচালনা একটি ধর্মনিরপেক্ষ আইন।
পাল্টা এর বিরোধিতাও করল বিরোধী শিবিরের দলগুলিও। কংগ্রেস নেতা গৌরব গগৈ জানিয়েছেন মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করেই বারবার অভিযোগ করা হচ্ছে। নয়া বিলটি দেশের ধর্মনিরপেক্ষ কাঠামো এবং সংবিধানের উপরই আঘাত আনছে এবং এই বিল সংশোধনের নিয়ে সরকারের উদ্দেশ্য নিয়ে তিনি প্রশ্ন তোলেন বিরোধী শিবিরের নেতারা।
বিরোধী শিবির আশঙ্কা প্রকাশ করেছে যে এই আইনটি অপব্যবহার করা হতে পারে কেননা ওয়াকফ সম্পত্তির মালিকানা পরিবর্তন সংক্রান্ত বিলটি মাধ্যমে ঐতিহাসিক মসজিদ অন্যান্য সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তারা যুক্তি দিয়েছেন যে ওয়াকফ বোর্ডে অন্য সম্প্রদায়ের মানুষরা অন্তর্ভুক্ত হওয়া হলে সেই প্রতিষ্ঠানটি স্বায়ত্তশাসন ক্ষুন্ন হতে পারে।
শেষে অমিত শাহ বলেন, এ ভাবে অন্যের জমি দান করে দেওয়া যায় না। দান একমাত্র নিজের জমিই করা যায়।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications