Delhi Vote Result 2024: মুসলিম বেল্টগুলিতে আপের জয়জয়কারেও লুকিয়ে কাঁটা! চাপে কেজরি
Delhi Vote Result 2024: দিল্লি বিধানসভা নির্বাচনে ৭০ টি আসনের মধ্যে ২২ টি আসন পেয়েছে আম আদমি পার্টি। এর মধ্যে ১৪ টি কেন্দ্রে সংখ্যালঘু এবং দলিত ভোটারের সংখ্যা বেশি। আর এগুলি আপের সবথেকে বড় ভোট ব্যাঙ্ক। অর্থাৎ সার্বিক ভাবে মুখ থুবড়ে পড়লেও দলিত এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ যে এখনও পর্যন্ত আপকেই সমর্থন করে তা স্পষ্ট।
অরবিন্দ কেজরিওয়ালের ১৯ টি শক্তঘাঁটির মধ্যে ১৪ টিতেই জয়ী হয়েছে আম আদমি পার্টি। প্রায় ৭৫ শতাংশ ভোট পেয়েছে তারা। তবে ২০২০ সালে এই কেন্দ্রগুলিতে আপ পেয়েছিল ১০০ শতাংশ সমর্থন। এবার সেটা হয়নি। তবুও দলের কিছুটা সন্মান বাঁচিয়েছে এই কেন্দ্রগুলি (Delhi Vote Result 2024)।

এই ১৯ টি কেন্দ্রের মধ্যে মাত্র ১৪ টি'তে আপ জয়ী হওয়াতে তাঁদের দলিত এবং মুসলিম ভোট ব্যাঙ্কে ভাঙন চোখে পড়ছে। তফশিলি জাতির জন্য সংরক্ষিত কেন্দ্রগুলিতে ভোটের হার ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত কমে গিয়েছে। ফলে তফশিলি সংরক্ষিত চারটি আসনেই হেরে গিয়েছে আম আদমি পার্টি। ২০১৫ এবং ২০২০ সালের বিধানসভা নির্বাচন দলিত অধ্যুষিত ১২ টি কেন্দ্রে জয়ী হয়েছিল আপ। একই ভাবে মুসলিম অধ্যষিত ৭ টি কেন্দ্রের ৬ টিতেই জয়ের মুখ দেখেছিল কেজরির দল। তবে কংগ্রেস এবং এআইএমআইএমের কাছে ৬ থেকে ১২ শতাংশ ভোট হারাতে হয় আপকে।
এবারের নির্বাচনে তফশিলি সংরক্ষিত কেন্দ্রগুলির মধ্যে বেশিরভাগ জয়ী হয়েছে আম আদমি পার্টি। কিন্তু ১২ টি কেন্দ্রেই ভোট শেয়ার হারিয়েছে তারা। বিজেপি এবং কংগ্রেসের কাছে ওই ভোট হারাতে হয়েছে আম আদমি পার্টিকে। ২০২০ সালে যেখানে আপের পাওয়া ভোটের হার ছিল ৬৫ দশমিক ৮ শতাংশ, সেখানে ২০২৫ সালে সেটা নেমে এসেছে ৪৮ দশমিক ৪ শতাংশে। এক ধাক্কায় ভোটের বড় ধাক্কা যে লেগেছে তা স্পষ্ট।
ঠিক যেমন করলবাগে আম আদমি পার্টির ভোট শতাংশ 62.২ থেকে ৫০.৮ শতাংশে। অন্যদিকে প্যাটেল নগরে ৬০.৮ শতাংশ থেকে ভোটের হার কমে দাঁড়িয়েছে ৪৯ শতাংশে। উল্লেখ্য, এই সমস্ত কেকন্দ্রগুলিতে শুধু বিজেপি নয়, আপের হারানো ভোট পেয়েছে কিছুটা কংগ্রেসও। তফশিলি সংরক্ষিত কেন্দ্রগুলিতে এক থেকে দশ শতাংশ ভোট বাড়িয়েছে কংগ্রেস।
- Delhi Vote Result 2024: মুসলিম ভোটারের সমর্থন বদলেছে
দিল্লি বিধানসভার ৭ টি মুসলিম অধ্যুষিত কেন্দ্রের ভোট বিশ্লেষণ করে দেখা গিয়েছে এবার স্বাদ বদলেছে এই সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক। ওই সমস্ত কেন্দ্রগুলিতে আপের প্রতিযোগিতা অনেক বেড়ে গিয়েছে। শুধুমাত্র মুস্তাফাবাদে জিতে গিয়েছে বিজেপি। বাকি কেন্দ্রগুলিতে আপের জয়জয়কার।
মুস্তাফাবাদে বিজেপির ভোট শেয়ার একই রয়েছে। যা ৪২ শতাংশ। অথচ সেই কেন্দ্রে ভোট হারিয়েছে আম আদমি পার্টি। ২০২০ সালে ৫৩ শতাংশের কিছুটা বেশি ভোট পেয়েছিল তারা। এবার তা নেমে এসেছে ৩৩ শতাংশে। বাকি ভোট ভাগ হয়ে গিয়েছে আসাদউদ্দিন এবং কংগ্রেসের দলের মধ্যে। কিন্তু মুসলিম ভোট ব্যাঙ্কে আপ জোট দেওয়াতে আসন গুলি গিয়েছে আপের হাতেই। এমনকি ওকলাতেওএ এমন ভাবেই ভোট ভাগাভাগি হতে দেখা গিয়েছে। চাঁদনি চক, মতিয়ামহল, বাল্লিমারণ কেন্দ্রগুলিতে কিছুটা মুসলিম ভোট পেয়েছে কংগ্রেস। তবে ব্যতিক্রম হল সিলমপুর। সেখানে কিছুটা ভোট বেড়েছে আপের।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications