Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দাঁত দিয়ে গাড়ির দরজা খুলছে সিংহ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পুরোনো ভিডিও

দাঁত দিয়ে গাড়ির দরজা খুলছে সিংহ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পুরোনো ভিডিও

দাঁত দিয়ে গাড়ির দরজা খুলছে সিংহ। এমন এক ভিডিওই সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ভিডিও পুরোনো বলেই জানা যাচ্ছে। তবুও এই ভিডিও সামনে আসতেই তা নিমেষের মধ্যে ছড়িয়ে পড়েছে, এবং পর্যটকদের যাত্রা করার সময় আরও সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।

দাঁত দিয়ে গাড়ির দরজা খুলছে সিংহ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পুরোনো ভিডিও

২২ শে মে মেধা চাওলা তার সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করেন। ওই পোস্টে তিনি লেখেন, তিনি তার পরিবারের সঙ্গে এর আগে একটি জঙ্গল সাফারিতে গিয়েছিলেন। তখনই ভ্রমণের তাদের গাড়ির সামনে একটা সিংহের দল এসে উপস্থিত হয়। ওই দলের মধ্যেই একটি সিংহকে রপর দাঁত দিয়ে গাড়ির দরজা খুলতে দেখা যায়। ইতিমধ্যে নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এই ভিডিও।

ভিডিওটি টুইটারে শেয়ার করে ভারতীয় বনদপ্তরের কর্মকর্তা সুশান্ত নন্দ লেখেন, "ক্লিপটিতে লক্ষ্য করলেই দেখা যাবে মেধা দেবীর পরিবার প্রখর রোদে সিংহের দল দেখেও তার সামনে তাদের গাড়ি থামিয়েছিল। এরপরে, একটি সিংহী উঠে গাড়ির দিকে এল। এরপর বেশ খানিকটা কাছে এসে গাড়ির ভিতরে উঁকি দিল। কয়েক মুহূর্ত পরে, সিংহী দাঁত দিয়ে গাড়ির দরজাও খুলতে সক্ষম হল। ভাগ্যক্রমে, গাড়ির মেয়েটি দ্রুত দরজা বন্ধ করতে পেরেছিল।" ওই পরিবারের প্রতি ঠাট্টর সুরে তাকে আরও বলতে দেখা যায়, “ সিংহের দলও মনে হয় জঙ্গল সাফারির জন্য লিফট চেয়েছিল। আপনার পরবর্তী সাফারিতেও আপনার সঙ্গে এমনটা ঘটতে পারে। তাই বন্য প্রাণীদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। ”

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+