Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

(ভিডিও) মহিলা চাকরি প্রার্থীর শারীরিক মাপজোক নিচ্ছেন পুরুষ পুলিশকর্মী!

জয়পুর, ১৮ ফেব্রুয়ারি : রাজস্থানের চিত্তোরাগড়ে এক পরীক্ষায় শারীরিক মাপজোকের বিষয়টি সামনে এলে এক পুরুষ পুলিশ কর্মী এক মহিলা চাকরিপ্রার্থীর শরীরের মাপ নিলেন। আর এতেই ফের বিতর্কে বসুন্ধরা রাজে সরকার। [বাবার কথায় ছাদ থেকে সটান লাফ তিন বছরের শিশুর]

রাজস্থানের বন দফতরের লিখিত পরীক্ষায় পাশ করার পরে ওই মহিলার ডাক পড়ে শারীরিক মাপজোক দেওয়ার জন্য। অভিযোগ, সেখানে তিনি উপস্থিত হলে মহিলা কনস্টেবল ও উচ্চ আধিকারিকদের উপস্থিতিতেই এক পুরুষ কনস্টেবল ওই মহিলা চাকরিপ্রার্থীর শরীরের মাপজোক নেন। [অবসাদে আত্মহত্যা মহিলার, গোটা ঘটনা ধরা পড়ল ক্যামেরায়]

(ভিডিও) মহিলা চাকরি প্রার্থীর শরীরের মাপ নিচ্ছেন পুরুষ পুলিশ

জানা গিয়েছে, মোট ১৫১২ জন পরীক্ষার্থী বন দফতরের লিখিত পরীক্ষায় পাশ করেছে। এর মাঝে এই শারীরিক মাপজোকের পরীক্ষা ফের একবার বিব্রত করল রাজস্থানের বিজেপি পরিচালিত বসুন্ধরা রাজে সরকারকে। [বিহারে নর্তকীর সঙ্গে সংযুক্ত জনতা দল প্রার্থীর অশ্লীল নাচ]

ভিডিওতে দেখা যাচ্ছে, ফিতে হাতে পুলিশকর্মী মহিলা প্রার্থীর বুকের মাপ নিচ্ছেন। এমন অশ্লীল ঘটনা সামনে আসার পরে কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছেন। ওই কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। তবুও বিতর্ক থামছে না। নিচে দেখে নিন ভিডিওটি। [কৃষক সভা চলাকালীন ক্যান্ডি ক্রাশ খেলতে ব্যস্ত মহিলা আধিকারিক]

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+