Jagdeep Dhankhar: গভীর রাতে বুকে ব্যথা, দিল্লি এইমসে ভর্তি উপরাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল ধনখড়
Jagdeep Dhankhar: মাঝরাতে আচমকাই বুকে ব্যথা। রবিবার কাকভোরে হাসপাতালে ভর্তি করা হল দেশের উপরাষ্ট্রপতি তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়কে। সূত্রের খবর, বুকে ব্যথা থেকে অস্বস্তি বোধ করছিলেন ধনখড়। এরপর তাঁকে রবিবার কাকভোরে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়।
৭৩ বছর বয়স হয়েছে ধনখড়ের। শনিবার রাতে ঘুমোতে যাওয়ার পর আচমকাই বুকে ব্যাথা থেকে শারীরিক অস্বস্তি বোধ করতে থাকেন তিনি। গভীর রাতে ২টো নাগাদ তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এইমসের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয় উপরাষ্ট্রপতিকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।

এইমসের কার্ডিওলজি বিভাগের প্রধান চিকিৎসক রাজীব নরঙ্গের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে জগদীপ ধনখড়ের। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ধনখড়ের অবস্থা স্থিতিশীল রয়েছে। তাঁকে ২৪ ঘণ্টাই পর্যবেক্ষণে রাখা হচ্ছে। ইতিমধ্যেই উপরাষ্ট্রপতির চিকিৎসায় গড়া হয়েছে চিকিৎসকদের টিম। তাঁরা সর্বদা নজরদারিতে রাখছেন ধনখড়কে। উপরাষ্ট্রপতির খোঁজ নিতে দিল্লি এইমসে পোঁছন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
দেশের ১৪ তম উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। ২০২২ সালের ১১ অগাস্ট উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন তিনি। ১৯৫১ সালের ১৮ জুলাই রাজস্থানের হনুমানগড় জেলায় কালিবঙ্গায় জন্ম গ্রহণ করেন ধনখড়। উপরাষ্ট্রপতি হওয়ার আগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন তিনি। বাংলার রাজ্যপাল থাকার সময় শাসকদল তৃণমূলের সঙ্গে তাঁর সংঘাত বারবার খবরের শিরোনামে এসেছে। ধনখড়ের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ এনে বারবার সরব হয়েছিল তৃণমূল।
পঞ্জাব বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা করেছেন ধনখড়। আইনজীবী ও সমাজকর্মী হিসেবে কাজের পাশাপাশি দীর্ঘদিন ধরে সাংসদের দায়িত্বও সামলেছেন ধনখড়। বিজেপির সঙ্গে যুক্ত ধনখড় জনতা দল ও কংগ্রেসেরও সদস্য ছিলেন। ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত নবম লোকসভায় ঝুনুঝুনু লোকসভা কেন্দ্র থেকে জনতা দলের সাংসদ ছিলেন তিনি।
১৯৯১ তে কংগ্রেসে যোগদান করেন। এরপর রাজস্থানের কিষাণগড়ের বিধায়ক ছিলেন তিনি। ২০০৩ সালে বিজেপিতে যোগ দেন ধনখড়। ২০১৯ সালের ২০ জুলাই তাঁকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিয়োগ করেন তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
-
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত












Click it and Unblock the Notifications