শ্রাবণের তৃতীয় সোমবার, আজ থেকেই জ্ঞানবাপি মসজিদে সমীক্ষা শুরু ASI-র
আজ থেকেই শুরু হচ্ছে জ্ঞানবাপি মসজিদের সমীক্ষা। এলাহাবাদ হাইকোর্টের অনুমতি পাওয়ার পরেই আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়ার পক্ষ থেকে আজ সমীক্ষা শুরু হবে। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আজ। জ্ঞানবাপি মসজিদে যেখানে শিবলিঙ্গ পাওয়া গিয়েছিল বলে দািব তার বাইরের এলাকায় সমীক্ষা চালাবে এএসআই।
বারাণসী মন্দির চত্ত্বরে জ্ঞানবাপি মসজিদ নিয়ে প্রশ্ন বহু দিনের। কীভাবে শতাব্দী প্রাচীন মন্দিরের গায়ে তৈরি হল এই মসজিদ এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে অযোধ্যার রামমন্দিরের রায় দানের পর থেকেই। জ্ঞানবাপি মসজিদের ভেতরে শিবলিঙ্গ রয়েেছ দাবি করে একদল হিন্দু মহিলা আদালতের দ্বারস্থ হয়েছিলেন।

তাঁরা আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন যেন তাঁদের মসজিদের ভেতরে থাকা শিবলিঙ্গের পুজো করতে দেওয়া হয়। আদালতের কাছে অনুমতি চান হিন্দু মহিলা সংগঠনের সদস্যরা। তারপরেই শুরু হয়ে যায় বিতর্ক। এলাহাবাদ হাইকোর্ট প্রথমে ভিডিওগ্রাফির মাধ্যমে এএসআইকে সার্ভে করানোর নির্দেশ দিয়েছিল। সেই ভিডিও গ্রাফিতে মসজডিদের ভেতরে স্থাপত্যে হিন্দু স্থাপত্যের নিদর্শন রয়েছে বলে জানা গিয়েছে।
কিন্তু এই তথ্য নিয়ে বিতর্ক শুরু হওয়ায় আদালত নির্দেশ দেয় ভিডিওগ্রাফির কোনও তথ্য এবং ভিডিও প্রকাশ্যে আনা যাবে না। সেটা করতে দণ্ডনীয় অপরাধ হবে। তারপরে ফের শুক্রবার এলাহাবাদ হাইকোর্ট এএসআইয়ের সমীক্ষার অনুমতি দেয়। আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আজ থেকেই ভিডিওগ্রাফির মাধ্যমে জ্ঞানবাপি মসজিদের সমীক্ষা শুরু করে দিয়েছে এএসআই। জিপিআর সিস্টেম ব্যবহার করে চলছে সমীক্ষা।
একদিকে যখন সমীক্ষা চলছে তখন বারাণসীর মন্দিরে পুজো দিতে ভক্তদের ঢলনেমেছে বারাণসীর মন্দিরে। আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। সেকারণে ভিড় একটু বেশিই আজ বারাণসীর মন্দিরে সেকারণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাতে কৌতুহলি মানুষের ভিড় যাতে না থাকে।
-
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন












Click it and Unblock the Notifications