Vande bharat Express Train: মিলছে আরও পাঁচটি বন্দে ভারত ট্রেন! কোন রুটে ছুটবে দেশের এই সেমি বুলেট
Vande bharat Express Train: লোকসভা নির্বাচনের বাকি আর কয়েকমাস! ইতিমধ্যে কার্যত শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। নির্বাচনের আগেই টার্গেট ফুলফিল করতে মরিয়া মোদী সরকার। আর তাই বছর শেষে আরও বেশ কয়েকটি বন্দে ভারত পেতে চলেছে দেশ। ইতিমধ্যে দেশের একাধিক রুটে বন্দে ভারত পেয়েছে দেশ।
যা ভারতীয় রেলে যুগান্তকারী বিপ্লব এনেছে। গতি থেকে শুরু করে যাত্রী সাছন্দ্যে, এই ট্রেনের পরিষেবায় খুশি যাত্রীরা। আগামী লোকসভা নির্বাচনের আগে দেশের একাধিক রুটে আরও বেশ বেশ কয়েকটি বন্দে ভারত চালানোর টার্গেট রেলমন্ত্রকের। আর সেই মতোই আরও সেমি বুলেটের (Vande bharat Express Train) উদ্বোধন হতে চলেছে বলে জানা যাচ্ছে।

- Vande bharat Express Train: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
জানা যাচ্ছে, আরও পাঁচটি বন্দে ভারত (Vande bharat Express Train) পেতে চলেছে দেশ। আগামী শুক্রবার অর্থাৎ ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ায়লের মাধ্যমে তা উদ্বোধন করতে পারেন বলে 'ডিএনএ' হিন্দি এই ওয়েবপোর্টালের খবরে প্রকাশিত হয়েছে। শুক্রবার অযোধ্যায় যাবেন প্রধানমন্ত্রী। রামমন্দিরের কাজ খতিয়ে দেখার পাশাপাশি অয্যোধ্যা নতুন রেলস্টেশন এবং শ্রীরামচন্দ্র এয়ারপোর্টের উদ্বোধন করার কথা আছে তাঁর। আর সেখান থেকেই বন্দে ভারত ট্রেনগুলির উদ্বোধনের কথা আছে।
বন্দে ভারতের পাশাপাশি বাংলা এবং বিহার থেকে দুটি অমৃত ভারত অর্থাৎ বন্দে সাধারণ এক্সপ্রেসের (Vande bharat Express Train) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
- Vande bharat Express Train: কোন রুটে ছুটবে?
পাঁচটি বন্দে ভারতের (Vande bharat Express Train) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যার মধ্যে অযোধ্যা-আনন্দ বিহার, নয়া দিল্লি-বৈষ্ণ দেবী, অমৃতসর-নয়া দিল্লি, জালনা-মুম্বই, কোয়েম্বাটুর-বেঙ্গালুরু রুটে ছুটবে দেশের বন্দে ভারত এক্সপ্রেস। বেশ কিছুদিন ধরে জল্পনা ছিল উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে পাটনা জংশন পরজন্ট একটি বন্দে ভারত এক্সপ্রেস চলবে। সপ্তাহে ছয়দিন এই ট্রেন চালানো হবে বলেও জল্পনা ছিল। কিন্ত্যু এবার তেমন কোনও উদ্বোধন হচ্ছে না বলেই খবর। বাংলার প্রাপ্তি এবার শুধুই বন্দে সাধারণ ভারত। যা মালদহ থেকে বেঙ্গালুরু রুটে ছুটবে। তবে কবে কবে এই ট্রেন ছুটবে তা জানা যায়নি। ভাড়াও বা কত হবে তাও স্পষ্ট নয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications