Vande Bharat: গরুর ধাক্কাতেও বিপদে পড়তে পারে বন্দে ভারত! চাঞ্চল্যকর রিপোর্ট, কী হবে হাওড়া-দিল্লি 'বুলেটে'র
Vande Bharat Express Train: বন্দে ভারত হল ভারতের একটি গুরুত্বপূর্ণ প্রিমিয়াম ট্রেন। একেবারে আধুনিক চেহারা ও প্রযুক্তির এই ট্রেনের জনপ্রিয়তা রয়েছে আলাদা মাত্রার। সম্প্রতি সেই ট্রেনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। শুধুমাত্র গবাদিপশুর জন্যই এই ট্রেনের বড় ক্ষতি হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
সম্প্রতি রেল সেফটি কমিশন একটি রিপোর্ট জমা দিয়েছে ভারতীয় রেল মন্ত্রকে। আর তা সামনে আসতেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়।

এমনকী এই রিপোর্ট সামনে আসার পরেই দেশের প্রথম দ্রুতগামীর বন্দে ভারতের (Vande Bharat Express Train) সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে বন্দে ভারতের কাঠামো নিয়ে। বলা হচ্ছে, এটি বন্দে ভারতের কাঠামো অন্যান্য ট্রেনের তুলনায় হালকা। ফলে, উচ্চগতিতে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভারতীয় রেল যখন ১৬০ কিমি বেগে বন্দে ভারত চালানোর কথা ভাবছে, তখন এই ট্রেনের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করল সেফটি কমিশন।
যা মোটেই হালকা ভাবে নেওয়ার নয় বলছেন বিশ্লেষকরা। এই অবস্থায় হাই স্পিড করিডরের পাশে যাতে পাঁচিলের ব্যবস্থা করা হয়, সেই দাবিও জানানো হয়েছে। রেলিং থাকলে মানুষ বা গবাদিপশু সহজে লাইনে প্রবেশ করতে পারবে না।
Vande Bharat Express Train: একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে
বারবার যেভাবে গবাদিপশুর আনাগোনা বাড়ছে, তাতে রেলওয়ে প্রোটেকশন ফোর্স আর আরপিএফ মোতায়েন করার কথাও বলা হয়েছে। আরও প্রস্তাব দেওয়া হয়েছে যে, সাবওয়ে তৈরি করে এমন ব্যবস্থা করতে হবে, যাতে কৃষকরা তাদের গবাদিপশু নিরাপদে নিয়ে যেতে পারে। গরুর ধাক্কাতেও ট্রেনের বড় ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ওই সব রুটে লেভেল ক্রসিং সরিয়ে ফেলার কথাও বলা হয়েছে।
- অসামরিক বিমান পরিষেবা মন্ত্রকের অধীনে এই যে রিপোর্ট তৈরি হয়েছে, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে রেল মন্ত্রক
- রেল লাইনের ধারে যে সব মানুষ বসবাস করেন, তাঁদেরকেও সাবধান করার কথা বলা হয়েছে
- বন্দে ভারত হল ভারতের সেমি হাই স্পিড ট্রেন। আইসিএফ চেন্নাই ও আরসিএফ কাপুরথালে এবং এমসিএফ রায়বরেলিতে বর্তমানে তৈরি হচ্ছে এই ট্রেন
- ২০২৪-এর ২৬ ডিসেম্বরের মধ্যে মোট ১৩৬টি বন্দে ভারত ট্রেন চালু হয়েছে। বর্তমানে বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করার প্রস্তুতিও শুরু হয়েছে
Vande Bharat Express Train: হাওড়া থেকে ছুটবে বন্দে ভারত স্লিপার
যা চলবে হাওড়া এবং দিল্লির মধ্যে। এমনটাই সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে। খুব শীঘ্রই এই ট্রেন এই দুই স্টেশনের মধ্যে চলবে বলে জানা যাচ্ছে। যা খবর, এই রুটে প্রতি ঘণ্টায় ১৬০ কিমি গতিতে ছুটবে বন্দে ভারত স্লিপার। নিরাপত্তার কথা ভেবে এই রুটের দুপাশে সুরক্ষা প্রাচীর দিচ্ছে রেল। আর সেই কাজ প্রায় শেষের মুখে। মনে করা হচ্ছে জুন কিংবা জুলাই মাসে এই কাজ শেষ হবে। আর তা শেষ হলেই হাওড়া নয়া দিল্লি বন্দে ভারত স্লিপার ভার্সন চালু হবে বলে খবর।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications