Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বন্দেমাতরম না বললে ভারতে থাকার অধিকার নেই, ফের গর্জে উঠলেন কেন্দ্রীয়মন্ত্রী

যাঁরা বন্দেমাতরম বলতে দ্বিধা করেন, তাঁদের ভারতে থাকার অধিকার নেই। ভারতে থাতে গেলে সবাইকে বন্দেমাতরম বলতে হবে।

যাঁরা বন্দেমাতরম বলতে দ্বিধা করেন, তাঁদের ভারতে থাকার অধিকার নেই। ভারতে থাতে গেলে সবাইকে বন্দেমাতরম বলতে হবে। শনিবার গুজরাতের সুরাটে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতাপচন্দ্র সরঙ্গি সাফ জানান সে কথা। তিনি এদিন নাগরিকত্ব সংশোধন আইন বা সিএএ প্রসঙ্গেও কংগ্রেসকে একহাত নেন। তিনি বলেন, কংগ্রেস যে দেশভাগ করেছিল, সেই পাপের প্রায়শ্চিত্ত হল এই নাগরিকত্ব আইন।

‘বন্দেমাতরম না বললে, ভারতে থাকার অধিকার নেই কারও’

প্রতাপচন্দ্র সরঙ্গি আরও বলেন, ৭০ বছর আগে সিএএ বাস্তবায়ন করা উচিত ছিল। ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করে তখনই সমস্যা তৈরি করেছিল কংগ্রেস। বর্তমানে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানে হিন্দুর সংখ্যা হ্রাস পেয়েছে এবং ধর্মের ভিত্তিতে এই দেশগুলির সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে।

প্রতাপচন্দ্র সরঙ্গির কথায়, ৭০ বছর আগে দেশভাগের পাপের প্রায়শ্চিত্ত হল সিএএ। কংগ্রেসের আগেই এই আইন আনা উচিত ছিল। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানানো উচিত। তিনি কংগ্রেসের পাপের প্রায়শ্চিত্ত করলেন। আমরা প্রায়শ্চিত্ত করছি। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দ্বি-দেশ তত্ত্বেই বিশ্বাসী ছিলেন এবং দেশভাগ করেছিলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+