যবনিকা পতন হচ্ছে নাটকের, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে উদ্ধবের শপথ বৃহস্পতিবার
শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বৃহস্পতিবার। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে হবে মুম্বইয়ের শিবাজি পার্কে।
শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বৃহস্পতিবার। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে হবে মুম্বইয়ের শিবাজি পার্কে। প্রথমে স্থির হয়েছিল ১ ডিসেম্বর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এই শপথ গ্রহণ তিনদিন এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মহাবিকাশ আগাদির সরকার গঠনের প্রস্তাবের পর।

মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেল, জয়ন্ত পাটিল, কংগ্রেসের বালাসাহেব থোরাট, শিবসেনা নেতা অকনাথ সিন্ধে, আবু আজমি প্রমুখ। সাক্ষাৎ করেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেও। তাঁরা শিবসেনার সমর্থনের নথি জমা দেওয়ার পরই রাজ্যপাল ঘোষণা করেন বৃহস্পিতবার শপথ নেবেন উদ্ধব ঠাকরে।
জোটের মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ার পর উদ্ধব বলেন, রাজ্যের কৃষকদের কষ্ট দূর করাই তাঁর প্রাথমিক লক্ষ্য। মহাবিকাশ আগাদির নেতা নির্বাচিত হলওয়ার পর শরদ পাওয়ার এবং সোনিয়া গান্ধীকে ধন্যবাদ জানান উদ্ধব। তিনি বলেন, আপনারা সবাই আমাকে নেতা হিসাবে বেছে নিয়েছেন। আমি গর্বিত। উদ্ধব বলেন, আমরা সবাই পরিবারের মতো কাজ করব। সাধারণ মানুষ মনে করবেন এটি তাঁদের সরকার।
তিনি সোনিয়া গান্ধীকে ধন্যবাদ জানিয়ে বলেন, মহারাষ্ট্রে সরকার গঠনের পরই তিনি দেখা করবেন তাঁর সঙ্গে। মহা বিকাশ আগাদির নেতা নির্বাচিত হয়ে উদ্ধব ঠাকরে বলেন, কখনও ভাবিনি যে, আমি সিএম হব। এই সময় বালাসাহেবকে খুব মিস করছি।
শারদ পাওয়ার বলেন, বিজেপির সমস্ত ষড়যন্ত্র ভেঙে ক্ষমতায় আসতে চলেছে জোট সরকার। বালাসাহেব যদি আজ থাকতেন তবে তিনি খুব খুশি হতেন। উদ্ধব ঠাকরেকে সর্বসম্মতিক্রমে মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব দেওয়া হয়েছে।
-
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা -
নতুন রাজ্যপালকে তুমুল আক্রমণ মুখ্যমন্ত্রীর, আনন্দ বোসকে ভয় দেখিয়ে সরানোর অভিযোগ মমতার -
এপ্রিলের অপেক্ষা নয়, আজ থেকেই মিলবে ‘যুবসাথী'!খেতমজুর প্রকল্পেও নতুন ঘোষণা মমতার -
রাষ্ট্রপতির শিলিগুড়ির অনুষ্ঠানে অনুপস্থিত মুখ্যমন্ত্রী মমতা, তীব্র ক্ষোভপ্রকাশ দ্রৌপদী মুর্মুর -
ডিএ মামলায় নতুন ধোঁয়াশা! বকেয়া ভাতা কী পাবেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষাকর্মীরা? জল্পনা তুঙ্গে -
পশ্চিম এশিয়ার সংঘাতের ছায়া হেঁশেলে! এলপিজি ঘাটতির আশঙ্কায় উৎপাদন বাড়াতে তেল সংস্থাগুলিকে নির্দেশ কেন্দ্রের -
বসন্তের শুরুতেই বৃষ্টির ইঙ্গিত! এই সমস্ত জায়গাগুলিতে জারি হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস? -
শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ! এবার মুখ্যসচিবের কাছে জবাব চাইল কেন্দ্র -
Aahar 2026: খাদ্য বাণিজ্য মেলার ঊর্ধ্বে উঠে 'আহার ২০২৬' এখন এশিয়ার সর্ববৃহৎ গ্লোবাল ডেস্টিনেশন -
T20 World Cup 2026 Final: নরেন্দ্র মোদী স্টেডিয়াম কি আনলাকি? ভারতের কেমন রেকর্ড আহমেদাবাদের মাঠে, একনজরে পরিসংখ্যান -
হামলার জন্য প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা চাইলেন ইরানের রাষ্ট্রপতি -
৬৩ লক্ষ নাম বাদ নিয়ে তোলপাড় রাজনীতি! SIR তালিকার বিতর্কের মাঝে আজই বাংলায় আসছে কমিশনের ফুল বেঞ্চ












Click it and Unblock the Notifications