ভারত মহাসাগরের বুকে ধেয়ে চলেছে টাইফুন ফ্যাবিয়েন, হার মানাবে ঘূর্ণিঝড় মোখাকেও
ঘূর্ণিঝড় মোখা যখন সাগরের বুক চিরে গত সপ্তাহে মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসছিল, তখনই দক্ষিণ ভারত মহাসাগরে তৈরি হয়েছিল এক টাইফুনের। এই ঝড় মোখার থেকে বেশি শক্তি নিয়ে সাগরের বুকে তাণ্ডব চালাতে শুরু করে।
আবহবিদরা এই ঝড়ের নাম দিয়েছে ফ্যাবিয়েন। টাউফুন ফ্যাবিয়েন দক্ষিণ ভারত মহাসাগরে শক্তি বাড়িয়ে ধেয়ে যেতে শরু করেছে। ইতিমধ্যে তা দিয়েগো গার্সিয়া দ্বীপে আছড়ে পড়ে। ফলে খানিক শক্তিক্ষয় হয়। তবপে একেবারে নিঃশেষ হয়ে যায়নি ফ্যাবিয়েনের শক্তি। তা ফের শক্তি বাড়িয়ে সাগরের বুকে তাণ্ডব চালিয়ে যাচ্ছে।

গত রবিবার এই টাইফুন ফ্যাবিয়েনের স্যাটেলাইট ইমেজ ধরা পড়ে। তখন প্রায় ঘণ্টায় ৬৫ কিলোমিটার গতিতে দক্ষিণ ভারত মহাসাগরে অবস্থান করছিল। তারপর সোমবার সেই গতিবেগ বেড়ে হয় ঘণ্টায় ১০০ কিলোমিটার। মঙ্গলবার আরও শক্তি বাড়ায়।এইভাবে শক্তি বাড়িয়ে শুক্রবার ঘণ্টায় ১৮৫ কিলোমিটার গতিতে তাণ্ডব চালাতে শুরু করে।
এই ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৩০ কিলোমিটার হতে পারে বলে জানিয়েছে একাধিক ওয়াদার সাইট। দিয়োগো গার্সিয়া দ্বীপে ল্যান্ডফল করলেও তা শক্তি হারায়নি। দিয়েগো গার্সিয়া দ্বীপ তছনছ হয়ে গিয়েছে। পর্যটন কেন্দ্র একপ্রকার লন্ডভন্ড। তারপরও স্বমহিমায় বয়ে চলেছে ফ্যাবিয়েন।
তবে সমুদ্রবক্ষেই টাইফুন ফ্যাবিয়েন ধীরে ধীরে শক্তিক্ষয় করবে বলে জানিয়েছেন আবহবিদরা। এখন দেখরা ফ্যাবিয়েন আরো শক্তিশালী হয়, নাকি শক্তি হারিয়ে ফের নিম্নচাপে পরিঁণত হয়? এখনও কোনো দেশের উপকূলভাগে তা ধেয়ে যেতে পারে স্পষ্ট নয়।

টাইফুন ফ্যাবিয়েনের প্রভাব পরোক্ষভাবে পড়তে পারে দক্ষিণ ভারতে, শ্রীলঙ্কা, মায়ানমার, ফিলিপিন্স, ইন্দোনেশিয়াতে। বৃষ্টি হতে পারে, ঝোড়া বাতাস বইতে পারে। সাগরের বুকে দীর্ঘক্ষণ থাকায় সংঘাতিক রূপ নিয়ে তা কোনো উপকূলে ধেয়ে যাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলবে ফ্যাবিয়েন এমনটাই মনে করছেন আবহবিদরা।
মায়ানমার-বাংলাদেশে ঘূর্ণিঝড় মোখা আছড়ে পড়ার পর যখন সাগরে লাইন দিয়ে থাকা ঘূর্ণিঝড় নিয়ে আলোচনা হচ্ছে, পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম হবে বিপির্যয়, তা নিয়ে চর্চা চলছে, তখনই দক্ষণ ভারত মহাসাগরের বুকে তাণ্ডব শুরু করে নতুন এক ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড় হল আটতে টাইফুন ফ্যাবিয়েন।

এখানে উল্লেখ্য, এবার নতুন তালিকার দ্বিতীয় স্তম্ভের ঝড় একে একে ধেয়ে আসবে। তা হল বাংলাদেশের বিপর্যয়, ভারতের দেওয়া নাম তেজ, পর্যায়ক্রমে ইরানের হামুন, মালদ্বীপের মিধালি, মায়ানমারের মিচাউঙ্গ, ওমানের রিমাল, পাকিস্তানের আসনা, কাতারের ডানা, সৌদি আরবের ফিনগাল, শ্রীলঙ্কার শক্তি, থাইল্যান্ডের মোন্থা, আরব আমীরশাহীর সেনিয়ার ও ইয়েমেনের দিত্বাহ।
-
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের












Click it and Unblock the Notifications