'বীরভূমের বাঘ'কে দেখতে তিহাড় জেলে তৃণমূলের দুই সাংসদ! কথা বলবেন সুকন্যার সঙ্গেও
'বীরভূমের বাঘ' অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে গেলেন তৃণমূলের দুই সাংসদ। রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং অসিত মাল অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে। অসিত মাল বোলপুরের তৃণমূল সাংসদ। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলেই খবর।
অনুব্রতের পাশাপাশি সুকন্যা মণ্ডলের সঙ্গেও দেখা করবেন তৃণমূলের দুই সাংসদ। অনুব্রত মন্ডলের সঙ্গে তাদের এই সাক্ষাৎ ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে তিহাড় জেল কতৃপক্ষের কাছে সময় চাওয়া হয়।

কিন্তু তা পাওয়া যায়নি। তবে আজ শুক্রবার ১১ টা থেকে ১২ টা পর্যন্ত দেখা করার সময় দেওয়া হয়েছে। সেই মতো জেলের মধ্যেই অনুব্রত মণ্ডল এবং মেয়ে সুকন্যার সঙ্গে দেখা করবেন দোলা সেন এবং অসিত মাল। তবে কেন তারা দেখা করবেন সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। তবে পাশে থাকার বার্তা দিতেই বাবা এবং মেয়ের সঙ্গে তৃণমূলের দুই সাংসদ দেখা করবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি শারীরিক অবস্থারও খোঁজ নেবেন তারা।
বলে রাখা প্রয়োজন, বৃহস্পতিবারই সুকন্যা মণ্ডলের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে দিল্লি কোর্টে। আপাতত তিহাড় জেলেই আগামী আরও কয়েকদিন কাটাতে হবে তাঁকে। অন্যদিকে অনুব্রত মন্ডলের জামিনের আবেদনের শুনানিও স্থগিত হয়ে গিয়েছে। গরমের ছুটি পড়ে যাওয়ার কারনে অন কেষ্টার জামিনের শুনানি সম্ভব হয়নি।
ফলে গোটা জুন মাস তিহাড়েই কাটাতে হবে বাবা-মেয়েকে। তবে মেয়ের যাতে জামিন হয়ে যায় সেই আবেদন জানিয়েছিলেন অনুব্রত। বলে রাখা প্রয়োজন, গিরু পাচার কান্ডে অনুবত্রত মণ্ডলের যোগ পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মোটা অঙ্কের টাকা বীরভূমের বেতাজ বাদশার কাছে পৌঁছেছে বলেও দাবি তদন্তকারী সংস্থার।

নানা ভাবে গিরু পাচারের টাকায় সুবিধা পেয়েছেন অনুব্রত। এমনটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শুধু তাই নয়, সুকন্যা মণ্ডলের নামেও বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। স্কুল শিক্ষিকা হয়ে কীভাবে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক সুকন্যা! যদিও এই বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন তিনি। যদিও তা মানতে চাইছে না ইডি।
বলে রাখা প্রয়োজন, তিহাড় জেলে যাওয়ার আগে অনুব্রত মণ্ডলকে বীরভূমের বাঘ বলে ব্যাখ্যা করেম ফিরহাদ হাকিম। ইচ্ছাকৃত ভাবে খাঁচায় আটকে রেখেছে বলেও মন্তব্য করেন তিনি। ফিরহাদের এহেন মন্তব্য ঘিরেই তৈরি হয় বিতর্ক।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications