Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Trump-Modi Meet: কবে মার্কিন সফরে যাবেন মোদী? ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে কী বলল বিদেশমন্ত্রক?

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসাবে মাত্র কয়েকদিন হল শথপ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এরইমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথাও বলেছেন তিনি। ফলে মোদী-ট্রাম্প সাক্ষাৎ নিয়ে চর্চা শুরু হয়েছে। কিন্ত কবে মার্কিন রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠকে মিলিত হবে মোদী, তা নিয়ে মুখ খুলল ভারতীয় বিদেশ মন্ত্রক।

শুক্রবার বিদেশ মন্ত্রকের সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন সংশ্লিষ্ট মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি উল্লেখ করেছেন মোদী এবং ট্রাম্পের সঙ্গে কথা বলার বিষয়টি নিয়ে। তবে ভারতের প্রধানমন্ত্রীর মার্কিন সফরের দিনক্ষণ নিয়ে কোনও মন্তব্য করতে করেননি বিদেশ মন্ত্রকের মুখপাত্র।

-

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, কয়েক দিন আগেই মার্কিন রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেছেন। প্রধানমন্ত্রীর মার্কিন সফর নিয়েও কথা হচ্ছে দুই দেশের মধ্যে। তবে কবে ভারতের প্রধানমন্ত্রী মার্কিন সফরে যাবেন তা এখনও স্থির হয়নি। বিষয়টি নির্ভর করছে এখন ভারত-মার্কিন গ্লোবাল স্ট্যাটেজিক পার্টনারশিপের উপরে। ফলে যথা সময়ে তাঁর মার্কিন সফরের দিনক্ষণ নিয়ে ঘোষণা করা হবে।

ফেব্রুয়ারি মাসেই মোদী আমেরিকা সফরে যেতে পারে বলে প্রথমে জানা গিয়েছিল। তবে জানুয়ারি মাসের শেষ দিনে ভারতীয় বিদেশ মন্ত্রক অবশ্য কোনও দিনক্ষণ ঘোষণা করতে পারল না।

সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার রিপোর্টে উল্লখে করা হয়েছে, মার্কিন মুলুকে অবৈধভাবে অভিবাসী হয়ে রয়েছেন প্রায় ১৮ হাজার ভারতীয়। ফলত, অন্য সকল দেশবাসীর মতোই অবৈধ ভাবে বাস করা ভারতীয়দের তাদের দেশে ফেরত পাঠাতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প।

সেই প্রসঙ্গেও মোদীর সঙ্গে ফোনে কথাও হয়েছে ফোনে কথা হয়েছে ট্রাম্পের। মোদীর সঙ্গে কথা বলার পর ট্রাম্প বলেন, 'এই সকল অবৈধ ভারতীয় অভিবাসীদের ঘরে ফেরানোর প্রসঙ্গে মোদী যা ঠিক বুঝবেন তাই করবেন।' উল্লেখ্য ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হয়ে উপস্থি্ত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+