মহাসড়কে একের পর এক গাড়িতে ধাক্কা ট্রাকের, সিসিটিভি ফুটেজের ভিডিও ভাইরাল
মহাসড়কে একের পর এক গাড়িতে ধাক্কা মারল ট্রাক। তার জেরে মৃ্ত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। আহতও হয়ছে অনেকে। সিসিটিভি ফুটেজের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের ধুলে জেলায়।
প্রথমে একটি সাদা গাড়ির সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। ট্রাকটি রুদ্ধশ্বাস গতিতে ধাক্ক মারে সাদা গাড়িটিতে। তারপর নিয়ন্র্ঘণ হারিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা মারতে থাকে। এর ফলে বাতাসে ধুলোর ঝড় তৈরি হয়। ট্রাকটি মঙ্গলবার মধ্যপ্রদেশ থেকে ধুলের দিকে যাচ্ছিল।

মুম্বই থেকে ৩০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত ধুলের মুম্বাই-আগ্রা হাইওয়ের পালাসনারায় মঙ্গলবার সকাল পৌনে ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। এরপর দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আনে পুলিশ। সেই সিসিটিভি ফুটেজে দেখা যায়, ট্রাকটি প্রণ্ড গতিতে ছুটে এসে সাদা গাড়িতে ধাক্কা দেয়।
ওই গাড়িটির সঙ্গে ট্রাকের ধাক্কা লেগে বাতাসে ধুলোর মতো ছড়িয়ে পড়ে গাড়ির ভগ্নাংশ। এই সংঘর্ষের ফলে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা কয়েকজন আহত হন। পুলিশ জানিয়ছে, নিহতদের মধ্যে রয়েছেন বহু পথচারী। যারা স্টপে বাসের জন্য অপেক্ষা করছিলেন, তাদের মধ্যেও কয়েকজনের মৃত্যু হয়েছে।
মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে পুলিশ চটজলদি ঘটনাস্থলে যায়। আহতদের দ্রুত শিরপুর ও ধুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তাঁরা। নিহতদের উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনার পিছনে কী কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications