Waqf (Amendment) Bill Lok Sabha: লোকসভায় পেশ হবে ওয়াকফ বিল! উত্তরপ্রদেশ, দিল্লি জুড়ে হাই অ্যালার্ট পুলিশে
Waqf (Amendment) Bill Lok Sabha: লোকসভায় আজ বুধবার পেশ হবে ওয়াকফ সংশোধনী বিল। এই বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটি (Joint Parliamentary Committee (JPC) -তে দীর্ঘ আলোচনা হয়। বেশ কিছু সংশোধনী পর বিল পেশের অনুমোদন দেওয়া হয়েছে। আর এরপরেই আজ বুধবার বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল লোকসভায় পেশ করতে মরিয়া মোদী সরকার। আর তা নিয়ে আলোচনায় আট ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে।
যদিও এই বিল (Waqf (Amendment) Bill Lok Sabha) পাশ আটকাতে মরিয়া বিরোধীরা। মঙ্গলবারই কংগ্রেস-সহ ইন্ডি জোটের একাধিক দল এনিয়ে বৈঠকে বসে। কীভাবে ঠেকানো সম্ভব এই বিল পাশ, তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। একই সঙ্গে আজ বুধবার অধিবেশনে বিরোধীদের রণকৌশল কি হবে তা নিয়ে চর্চা হয়েছে। ফলে এদিনের লোকসভা অধিবেশন শুরু থেকেই উত্তপ্ত হবে তা কার্যত স্পষ্ট।

এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সরকার অ্যাজেণ্ডা পূরণের জন্য সংসদকে ব্যবহার করছে। ওয়াকফ নিয়ে আলোচনার জন্য আরও সময় চাওয়া হয়েছিল। এমনকি মণিপুর এবং একাধিক এপিক নম্বর নিয়েও সংসদে আলোচনার জন্য আবেদন জানানো হয়েছিল। তা দেওয়া হয়নি বলে অভিযোগ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। তাঁর কথায়। সংসদ সরকারের অধীনে চলে গিয়েছে।
বলে রাখা প্রয়োজন, গত বছর ওয়াকফ সংশোধনী বিল লোকসভায় পেশ করা হয়। কেন্দ্রীয়মন্ত্রী কিরণ রিজিজু এই সংক্রান্ত বিল পেশ করেন। বিলের বিভিন্ন ধারা নিয়ে আপত্তি তোলে বিরোধীরা। যদিও পরে এই বিল আলোচনার জন্য যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়। এই কমিটি বেশ কিছু সংশোধন দেয়। আর সেই সুপারিশ মেনে বিলে একাধিক বদল আনা হয়। এখন দেখার আজ বুসবার লোকসভায় এই পাশ করাতে পারে কিনা মোদী সরকার
Waqf (Amendment) Bill Lok Sabha: কড়া নিরাপত্তা দিল্লি-উত্তরপ্রদেশ জুড়ে
মঙ্গলবার রাত থেকেই দিল্লির বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাড়িয়েছে দিল্লি পুলিশ। বিভিন্ন স্পর্শকাতর এলাকায় বসানো হয়েছে ক্যাম্প। এমনকী চলছে পুলিশের পেট্রোলিং। আজ বুধবার এবং আগামী কয়েকদিন কড়া ব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে। অন্যদিকে উত্তর প্রদেশেও পুলিশ প্রশাসনে হাই অ্যালার্টে রাখা হয়েছে। বিশেষ নজরদারি চালানোর কথা বলা হয়েছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষায় কড়া নজরদারি রাখা হচ্ছে। কাউকে তা ভাঙতে দেওয়া হবে না।
-
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ভোটারদের সুবিধায় নতুন ব্যবস্থা! ভোট দিতে গেলে মানতে হবে নিয়ম, কী কী নথি লাগবে? বুথের বাইরে তালিকা টাঙাবে কমিশন -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে











Click it and Unblock the Notifications