১৫ হাজার ফুট উঁচুতে বরফের দেশে তেরঙা উত্তোলন ভারতীয় সেনার
১৫ হাজার ফুট উঁচুতে বরফের দেশে তেরঙা উত্তোলন ভারতীয় সেনার
আজ ভারতে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছেন দেশবাসী। লাদাখে মাইনাস ৪০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা চলছে। পুরো লাদাখ শহর মুড়েছে বরফে। বরফ ঢাকা লাদাখ সীমান্ত রক্ষাকারী ইন্দো-তিব্বত পুলিশ কর্মীরা (ITBP) ১৫ হাজার ফুট উচ্চতায় দেশের জাতীয় পতাকা উত্তোলন করেছেন।

ITBP বাহিনী সোশ্যাল মিডিয়ায় ভিডিও ও ছবি পোস্ট করেন
দেশের প্রজাতন্ত্র দিবস স্মরণ করে ITBP বাহিনী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ও ছবি পোস্ট করেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, শুধু লাদাখই নয়, হিমালয়ের বিভিন্ন উচ্চাতায় সেনাবাহিনী জাতীয় পতাকা উত্তোলন করেছেন, যেখানে তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি। ভারত-চীন সীমান্তের সেনা কর্মীরাও জাতীয় পতাকা উত্তোলন করেছেন।

সেনা কর্মীদের ‘আইটিবিপি হিমবীরস’ বলে উল্লেখ করা হল
সেনা কর্মীদের ‘আইটিবিপি হিমবীরস' বলে উল্লেখ করা হয়েছে। পতাকা উত্তোলনের সময় সেনা কর্মীরা ‘ভারত মাতা কি জয়' ও ‘বন্দে মাতরম' বলে উচ্চ সরে আওয়াজ তুলেছিলেন।

দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির
প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, আজ দেশের সামরিক শক্তি, সাংস্কৃতিক বৈচিত্র্যের উদ্যোগগুলি প্রদর্শন করা হবে।

শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ভারতবাসীর উদ্দেশ্যে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী। তিনি লেখেন,'আপনাদের সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা, জয় হিন্দ।'

ভারতবাসীকে শুভেচ্ছা স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি বলেন 'সকলকে ৭৩তম প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা। আমি দেশের বীর শহীদদের প্রণাম জানাই যারা ভারতের প্রজাতন্ত্রের গর্ব, একতা ও অখণ্ডতা ধরে রেখেছেন। দেশের জন্য তাঁদের জীবন বলিদান দিয়েছেন।' পাশপাশি স্বাধীনতার গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তিনি চিরকৃতজ্ঞ থাকার আহ্বান জানালেন দেশবাসীকে। জয় হিন্দ।

'আজাদি কা মহোৎসব’ পালন
স্বাধীনতার ৭৫ বছর, তাই 'আজাদি কা মহোৎসব' পালন করা হবে। প্রজাতন্ত্র দিবসের পাশপাশি।

বিশেষ অনুষ্ঠানের আয়োজন
রাজধানীর রাজপথে চলছে কুচকাওয়াজের অনুষ্ঠান। সেই সঙ্গে বিশেষ অনুষ্ঠানেও আয়োজন করা হয়েছে। করোনার কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে। ১৫ বছরের কম বয়সীদের এই অনুষ্ঠানে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন দিল্লি পুলিশ।

রাজপথে কুচকাওয়াজের আয়োজন
প্রজাতন্ত্র দিবসের জন্য রাজধানী দিল্লির রাজপথে কুচকাওয়াজের ১৬ টি দলের আয়োজন করা হয়েছে। ১৭ টি সামরিক ব্যান্ড, বিভিন্ন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ২৫ টি সশস্ত্র বাহিনী আনা হয়েছে।
-
মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিয়ো ছড়ানোয় তৎপর পুলিশ, শেক্সপিয়র সরণিতে এফআইআর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন?












Click it and Unblock the Notifications