তামিল রাজনীতিতে নয়া মোড়, স্ট্যালিনের চিন্তা বাড়িয়ে শশীকলার ভাইপোর সঙ্গে হাত মেলালেন ওয়েইসি!
তামিল রাজনীতিতে নামার ঘোষণা আগেই করেছিলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। সেই মতোই এবার শশীকলার ভাইপো টিটিভি দীনকরণের দল আম্মা মক্কল মুন্নেত্রা কাজাগামের সঙ্গে হাত মেলালেন মিম প্রধান। তামিলনাড়ুতে মোট ৩টি আসনে প্রার্থী দেবেন ওয়েইসি। ভনিয়াম্বিদা, কৃষ্ণগিরি ও শঙ্করাপুরমে ভোটে লড়বে মিম। বিশেষজ্ঞদের মতে, এই আসনগুলিতে ডিএমকের ভোট কেটে বিজেপি-এডিএমকে জোটকে সাহায্য করতে পারে মিম।

এএমএমকের সঙ্গে মিম যুক্ত হওয়ায় সমীকরণ বদল
এর আগে জেল থেকে ছাড়া পেয়ে তামিল রাজনীতিতে ঝড় তোলার ইঙ্গিত দিয়েও পরে সরে দাঁড়ান শশীকলা। বিশ্লেষকরা বলছেন সামনের নির্বাচনে ক্ষমতায় থাকা এআইএডিএমকে জোটের ভোট কাটতে পারে জয়ললিতার ছায়াসঙ্গী শশীকলার প্রাক্তন দল এএমএমকে। তবে এবার এএমএমকের সঙ্গে মিম যুক্ত হওয়ায় সমীকরণ বদল হল কিছুটা।

তামিল রাজনীতিতে মিম ফ্যাক্টর
এর আগে তামিলনাড়ুর রাজনীতিতে পা রাখার আগে ডিএমকের সঙ্গে কথাবার্তা চালিয়েছিল এআইএমআইএম। তবে পরবর্তীতে সেই জোট বাস্তবায়িত হয়নি। এহেন পরিস্থিতিতে তামিল রাজনীতিতে ওয়েইসির দল কতটা প্রভাব ফেলতে পারবে, তা নিয়ে সন্দেহ রয়েছে। এদিকে তামিলনাড়ুর সংখ্যালঘুদের একটি বড় অংশ ডিএমকেকে সমর্থন করে। সেই ভোট ব্যাঙ্কে মিম থাবা বসাতে পারে কি না, তাই এখন দেখার। এর আগে বিহার ভোটে মাত্র ১৪টি আসনে লড়ে ৫টিতে জিতেছিল মিম। শুধু তাই নয়, এই আসনগুলিতে ভোট কেটে সুবিধা করে দিয়েছিল বিজেপিকে।

দীনকরণকে নিয়ে চিন্তায় আছে এআইএডিএমকে- বিজেপি জোট
২০১৬ সালে তামিলনাড়ুতে প্রার্থী দিয়েছিল মিম। সে বার ভনিয়াম্বিদা বিধানসভায় মাত্র ৬ শতাংশ ভোট পেয়েছিল আসাদউদ্দিনের দল। এদিকে ২০১৭ সালে জয়ললিতার আসন আরকে নগর থেকে ভোটে জিতেছিলেন দিনকরণ। ২০১৯ নির্বাচনেও এএমএমকের ভোট শতাংশ ছিল ৮.৪৬ শতাংশ। যার ফলে এই নির্বাচনে কিছুটা হলেও দীনকরণকে নিয়ে চিন্তায় আছে এআইএডিএমকে- বিজেপি জোট।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications