Goa election 2022: জোট নিয়ে কোন পথে হাঁটবে তৃণমূল কংগ্রেস, কংগ্রেসকে বিঁধে ইঙ্গিত সুস্মিতা দেবের
Goa election 2022: জোট নিয়ে কোন পথে হাঁটবে তৃণমূল কংগ্রেস, কংগ্রেসকে বিঁধে ইঙ্গিত সুস্মিতা দেবের
এগিয়ে আসছে গোয়ার বিধানসভা নির্বাচন। এবছরই প্রথম গোয়া বিধানসভা নির্বাচনে লড়বে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে ঘাঁটি শক্ত করে ফেলেছে ঘাসফুল শিবির। একাধিক কংগ্রেস নেতা যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। এই নিয়ে কংগ্রেস দল ভাঙানোর অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এবার পাল্টা নিশানা তার জবাব দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব। তিনি বলেছেন বিরোধী দলের ভোট ভাঙানোর টার্গেট নিয়ে তৃণমূল কংগ্রেস গোয়ায় আসেনি।

কংগ্রেসকে বার্তা সুস্মিতা দেবের
গোয়া বিধানসভা ভোটে এবার প্রথম লড়বে তৃণমূল কংগ্রস। ইতিমধ্যেই গোয়ায় শক্তিবাড়িয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস। একাধিক কংগ্রেস নেতা যোগ দিয়েছেন ঘাসফুল শিবিরে। এই নিয়ে কংগ্রেস ভোট ভাঙানোর অভিযোগ তুেলছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তার পাল্টা জবাবে গোয়া তৃণমূল কংগ্রেসের কো ইনচার্জ সুস্মিতা দেব বলেছেন বিরোধী দলের ভোটে ব্যাঙ্কে ভাঙন ধরাতে আসেনি তৃণমূল কংগ্রেস। উল্টে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সামিল হতে এসেেছ তারা। তবে ভোট পেেত দাদাগিরির পথে হাঁটবে না বিজেপি। আবর বিরোধী দলের সব ভোট গ্রাস করার ছক কষতেও আসেনি তারা।

কংগ্রেসের অভিযোগ
একের পর এক কংগ্রেস নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেসের শক্তিশালী নেতা ফলেইরিও যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। তার পরেও একাধিক কংগ্রেস নেতা যোগ দিয়েছেন। অনেকেই যোগ দিতে পারেন। আবার বুদ্ধিজীবী মহলের নাফিসা আলি থেকে ব্যাডমিন্টন তারকা লিয়েন্ডার পেজও যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। কংগ্রেস অভিযোগ করেছে বিরোধী দলের ভোট ভাঙাচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত উল্লেখ্য দলে ভাঙন রুখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরকালে সেখানে হাজির হয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

গোয়ার মানুষের সমর্থন আছে
তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব দাবি করেছেন অল্পসময়ের মধ্যে গোয়ায় সংগঠন শক্তিশালী হয়েছে তার একমাত্র কারণ গোয়ার মানুষের সমর্থন রয়েছে তাঁদের সঙ্গে। বিজেপির অপশাসন থেকে মুক্তি পেতে চান গোয়ার মানুষ। সেকারণেই বিকল্প শক্তি হিসেবে তাঁরা তৃণমূল কংগ্রেসের হাত ধরতে শুরু করেছে। গোয়ায় বিকল্প শক্তির যে ফাঁকা স্থান তৈরি হয়েছিল সেটা পূরণ করতে পেরেছে তৃণমূল কংগ্রেস। সেকারণে তাঁদের দলে মানুষ যোগ দিচ্ছেন এবং তাঁদের উপর আস্থা বাড়াচ্ছেন বলে জানিয়েছেন সুস্মিতা দেব।

সংকট বাড়ছে বিজেপি
গোয়া বিধানসভা ভোটের আগে শাসক দলের উপর চাপ বাড়ছে। কারণ একের পর এক বিজেপি বিধায়ক দল ছাড়তে শুরু করেছেন। সম্প্রতি বিজেপি ছেড়েছেন মাইকেল লোবো। ক্রিশ্চান ধর্মালম্বি লোবো উত্তর গোয়ার প্রভাবশালী নেতা। তিনি দল ছেড়ে প্রকাশ্যেই বিদ্রোহ ঘোষণা করেছেন। বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তাতে চাপ বেড়েছে বিজেপির। তাতে কোনও সন্দেহ নেই। যদিও লোবো এখনও কোন দলে যাবেন তা ঠিক করে উঠতে পারেননি।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ











Click it and Unblock the Notifications