প্রথম লড়েও মেঘালয়ে অস্তিত্ব জানান দিয়েছে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস-বামেদের সঙ্গে সমান টক্কর
প্রথমবার বিধানসভা ভোটে লড়েও মেঘালয়ে নিজের অস্তিত্বের জানান দিয়েছে তৃণমূল কংগ্রেস।
একুশের বিধানসভা ভোটের পরেই সর্বভারতীয় স্তরে লড়াইয়ে নামার বার্তা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়. তারপরেই একে একে ত্রিপুরা, মেঘালয়, গোয়ায় খাতা খোেল ঘাসফুল শিবির। মেঘালয়ের থেকেও ত্রিপুরায় সংগঠন শক্তিশালী করার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু মেঘালয়ে শেষবেলা অপ্রত্যাশিত ভাবে ভাল জায়গা করে নিয়েছিল তৃণমূল কংগ্রেস। তার ফল মিলেছে ভোটেও। মেঘালয়ে বিধানসভা ভোটে কংগ্রেস-বিজেপির সঙ্গেই কড়া টক্কর দিয়েছে তৃণমূল কংগ্রেস।

মেঘালয়ে এনপিপিকে টক্কর টিএমসির
ভোটের ফলাফল ঘোষণা শুরু হতেই মেঘালয়ে হু হু করে এগোতে শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। প্রথম কয়েক রাউন্ড গণনার পরেই একেবারে ১০টি আসনে এগিয়ে গিয়েছিল ঘাসফুল শিবির। গারো পাহাড়ের এলাকায় বেশি করে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস। এনপিপির ঘাঢ়ে যাকে বলে শ্বাস ফেলতে শুরু করেছিল তারা। এই নিয়ে রাজনৈতিক মহলে রীতিমত জল্পনা শুরু হয়ে গিয়েছিল। প্রথমবার ভোটে লড়েই এতটা সাফল্য কীভাবে পেতে পারে তৃণমূল কংগ্রেস।

কেন থামতে হল তৃণমূল কংগ্রেস
প্রথমে একেবারে রাজধানী এক্সপ্রেসের গতিতে এগোতে শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু বেলা ১২টার পর থেকে ধীরে ধীরে থামতে শুরু করে সেই গতি। এনপিপি তখন মধ্যগগণে। হু হু করে এগোতে শুরু করেছে। এনপিপির সঙ্গে তখন তফাত ক্রমশ বাড়ছে তৃণমূল কংগ্রেসের। শেষে ৫-এ এসে থামতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। সেটাও কম নয় কিন্তু।

নতুন হলেও ভাল ফল
মেঘালয়ে প্রথমবার বিধানসভা ভোটে লড়ছে তৃণমূল কংগ্রেস। প্রথমবার লড়েই বিজেপি-কংগ্রেসের সঙ্গে সমান ফল করেছে তারা। কাজেই একে তৃণমূল কংগ্রেসের খারাপ ফল বলা যায়নি। বিজেপি তার থেকে কম ভোট পেয়েছে। বিজেপির থেকে বেশি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি মাত্র ২টি আসন পেেয়ছে মেঘালয়ে। প্রথম বার কোনও রাজনৈতিক দল হিসেবে বেশ ভালই ফল করেছে তৃণমূল কংগ্রেস। এতে কোনও সন্দেহ নেই। কাজেই সেই দিক থেকে অত্যন্ত খারাপ ফল করেছে বিজেপি।

মেঘালয় নতুন আশা দেখাচ্ছে
ত্রিপুরা পাশের রাজ্য। সেখানে মেঘালয়ের আগে থেকে সংগঠনের বিস্তার করে চলেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু মেঘালয়ে তেমনভাবে প্রভাব বিস্তার করতে পারেনি তারা। বিধানসভা ভোটের যে ফলাফল প্রকাশ্যে এসেছে তাতে মেঘালয়ে প্রায় খাতাই খুলতে পারেনি। নোটার থেকেও কম ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। জামানত জব্দ হওয়ার অবস্থা তৈরি হয়েছে। অথচ মেঘালয়ে প্রথম নির্বাচনেই ভাল ফল করেছে তৃণমূল কংগ্রেস। নতুন করে সর্বভারতীয় স্তরে লড়াইয়ের উদ্যোম পেয়েছে তারা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications