Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপি-র কী হাল হবে ! আসন সংখ্যা নিয়ে কী বললেন অনুব্রত

লোকসভা নির্বাচন ঘিরে ক্রমেই সরগরম হচ্ছে জাতীয় রাজনীতির আঙিনা। রাজ্যেও হাওয়া ক্রমেই গরম হতে শুরু করেছে। এদিকে, একাধিক সমীক্ষায় উঠে আসছে লোকসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফলের কিছু আভাস।

লোকসভা নির্বাচন ঘিরে ক্রমেই সরগরম হচ্ছে জাতীয় রাজনীতির আঙিনা। রাজ্যেও হাওয়া ক্রমেই গরম হতে শুরু করেছে। এদিকে, একাধিক সমীক্ষায় উঠে আসছে লোকসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফলের কিছু আভাস। এরই মধ্যে নির্বাচন নিয়ে নিজের ভবিষ্যদ্বাণী শুনিয়ে দিলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।

২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপি-র কী হাল হবে ! আসন সংখ্যা নিয়ে কী বললেন অনুব্রত

বীরভূমের পাশাপাশি তৃণমূলের হয়ে নদীয়ার দায়িত্বও এখ অনুব্রত মণ্ডলের কাঁধে। গতকাল নদিয়ার ঘুর্নিতে দলীয় কর্মীসভায় যোগ দিয়ে অনুব্রত মণ্ডল বলেন, লোকসভা নির্বাচনে ৮০ থেকে ১০০ এর বেশি আসন বিজেপি পাবে না। অনুব্রত মণ্ডলের দাবি, 'ওদের লোক নেই, আবার বড় বড় কথা। ওরা তো বলেছিল সবার অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা দেবে। ২ কোটি করে বছরে চাকরি দেবে। কিছু দিতে পেরেছে? আর মমতা বন্দ্যোপাধ্যায় কী করছে দেখুন, শিক্ষা থেকে স্বাস্থ্য কোথায় নিয়ে গেছে দেখুন।'

অনুব্রত মণ্ডল এদিন দাবি করেন , 'মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন বিজেপি ১০০ থেকে ১২৫ টা আসন পেবন, আমি বলছি ৮০ থেকে ১০০ টা আসন পাবে বিজেপি।' এদিন নরেন্দ্র মোদীর সরকারকে চরম আক্রমণ করেন অনুব্রত মণ্ডল। তোপ দাগেন মোদীর 'বিকাশ' এর ভাবনাকে নিয়েও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+