ফের আক্রান্ত তৃণমূল, নেত্রীকে আটকে রাখার অভিযোগ বিজেপির বিরুদ্ধে! ত্রিপুরা উড়ে যাচ্ছেন কুণাল-শান্তনু
ফের উত্তপ্ত ত্রিপুরা! সে রাজ্যে ফের আক্রান্ত তৃণমূল নেতা-কর্মীরা। এমনকি এক মহিলার খোঁজ পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ। আর এই অভিযোগে নতুন করে উত্তপ্ত এলাকা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকাতে। ঘটনার খবর পেয়ে
ফের উত্তপ্ত ত্রিপুরা! সে রাজ্যে ফের আক্রান্ত তৃণমূল নেতা-কর্মীরা। এমনকি এক মহিলার খোঁজ পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ। আর এই অভিযোগে নতুন করে উত্তপ্ত এলাকা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকাতে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ত্রিপুরা পুলিশের বিশাল পুলিশবাহিনী।

তবে তৃণমূলের অভিযোগ, সব জেনে শুনেও পুলিশ কোনও দায়িত্ব পালন করছে না। এমনকি পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে সরব স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যে ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে তৃণমূলের তরফে। জানা যাচ্ছে এই ঘটনার পরেই ত্রিপুরা উড়ে যাচ্ছেন সাংসদ শান্তনু সেন সহ একাধিক তৃণমূল শীর্ষ নেতা।
জানা গিয়েছে, আজ শুক্রবার সকাল থেকে তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল ত্রিপুরাতে। সেখানকার একাধিক কলেজে প্রস্তুতি চলছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনানো হবে বলে লাগানো হচ্ছিল জায়েন্স স্ক্রিন।
কিন্তু হঠাত করে সেখানকার একটি কলেজে ঢুকে তৃণমূল সদস্যদের মারধর করা হয় বলে অভিযোগ। বেধড়ক মারধর করা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের। এমনকি মহিলাদের পর্যন্ত মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা।
তৃণমূলের অভিযোগ, এক মহিলাকে অপহরণ করা হয়েছে বলেও। সমস্ত্র প্রস্তুতি ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ। বিজেপির ছাত্র সংগঠনের সদস্যদের বিরুদ্ধে মারাত্মক এই অভিযোগ। শুধু তাই নয়, ঘটনার পর পুলিশ প্রশাসনের সামনে বাইক নিয়ে অভিযুক্তরা ঘুরে বেড়ালেও পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ তৃণমূলের।
এই প্রসঙ্গে কুণাল ঘোষ জানিয়েছেন, ত্রিপুরাতে যত তৃণমূলের পায়ের মাটি শক্ত হচ্ছে তত ভয় পাচ্ছে বিজেপি। আর সেই কারণে বারবার এই হামলা করা হচ্ছে বলে অভিযোগ। শুধু তাই নয়, ত্রিপুরার মাটিতে গণতন্ত্র বলে কিছু নেই বলেও দাবি তাঁর। আগামী নির্বাচনে মমতার নেতৃত্বে তৃণমূলই ত্রিপুরায় ক্ষমতায় আসবে বলেও দাবি কুণাল ঘোষের। একই কথা শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও।
গত কয়েকদিন আগে মমতা বলেন, ত্রিপুরাতে গণতন্ত্র বলে কিছু নেই। তবে এই সব করে লাভ হবে না বলেও দাবি মমতার। তবে সে রাজ্যে তৃণমূল সরকার গঠন করবে বলেই দাবি তৃণমূল সুপ্রিমোর।
উল্লেখ্য, শনিবার ।২৮ আগস্ট, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। গতবারের মতো এবারও অনলাইনের মাধ্যমে শোনানো হবে ভাষণ। রাজ্যের সমস্ত কলেজগুলিতে বসানো হচ্ছে জায়েন্ট স্ক্রিন। ২১ শে জুলাইয়ের মতো প্রস্তুতি চলছে। রাজ্যের বাইরেও ভাষণ শোনানো হবে। যেমন ত্রিপুরা, উত্তরপ্রদেশ, গুজরাটের মতো রাজ্যগুলিতেও বসানো হচ্ছে জায়েন্ট স্ক্রিন। কিন্তু সেই প্রস্তুতির আগে বড় ধাক্কা তৃমুলের।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন?












Click it and Unblock the Notifications