বিজেপি যোগদানের জল্পনায় জড়াল কলকাতার নাম, সামনে রয়েছে তিন বিকল্প, আর কী বললেন চম্পাই সোরেন
হেমন্ত সোরেন জেলে যেতেই তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। আর জেল থেকে বেরোতেই মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হয়েছিল চম্পাই সোরেনকে। তারপর থেকে দুইমাসও কাটেনি। এর মধ্যেই কার্যত জেএমএমের মধ্যে বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছেন চম্পাই সোরেন।
তিনি বলেছেন, হেমন্ত সোরেন জেল থেকে মুক্তি পাওয়ার পরে নিজের দল তার সঙ্গে যেভাবে আচরণ করেছিল, তাতে তিনি বিধ্বস্ত, আত্মসম্মান ক্ষুণ্ণ হয়েছে। চম্পাই সোরেন আরও জানিয়েছেন, সাঁওতাল বিদ্রোহে নেতৃত্ব দেওয়া শহিদ সিদো, কানহু জন্য হুল দিবস উদযাপন করতে হতে যাওয়া অনুষ্ঠানই বাতিল করে দিয়েছে দল, কারণ সেখানে তাঁর উপস্থিত হওয়ার কথা ছিল।

চম্পাই সোরেন বলেছেন, তিনি ভিতর থেকে ভেঙে পড়েছিলেন, বুঝতে পারছিলেন না কী করবেন। দু'দিন চুপ করে বসে থাকার পরে পুরো ঘটনায় নিজের ভুল খোঁজেন। কারণ তাঁর ক্ষমতার লোভ ছিল না। কিন্তু আত্মসম্মানে লাগা ধাক্কা নিয়ে কার কাছে যাবেন? তাঁর আপনজনদের দেওয়া যন্ত্রণা তিনি কোথায় প্রকাশ করবেন।
সামনে তিন বিকল্প
চম্পাই সোরেন জানিয়েছেন আসন্ন ঝাড়থণ্ড বিধানসভা নির্বাচনে তাঁর সামনে তিন বিকল্প খোলা রয়েছে। রাজনীতি থেকে অবসর নেওয়া, নিজের আলাদা দল তৈরি করা, অন্য কোনও দলে যোগ দেওয়া।
जोहार साथियों,
— Champai Soren (@ChampaiSoren) August 18, 2024
आज समाचार देखने के बाद, आप सभी के मन में कई सवाल उमड़ रहे होंगे। आखिर ऐसा क्या हुआ, जिसने कोल्हान के एक छोटे से गांव में रहने वाले एक गरीब किसान के बेटे को इस मोड़ पर लाकर खड़ा कर दिया।
अपने सार्वजनिक जीवन की शुरुआत में औद्योगिक घरानों के खिलाफ मजदूरों की आवाज…
ব্যক্তিগত সফরে দিল্লিতে
ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেএমএম নেতা রবিবার দিল্লিতে গিয়েছেন। জল্পনা তৈরি হয়েছে, তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। এদিন চম্পাই সোরেন দাবি করেছেন, তিনি কোনও বিজেপি নেতার সঙ্গে দেখা করেননি। ব্যক্তিগত সফরে তিনি দিল্লিতে বলে জানিয়েছেন তিনি।
চম্পাই সোরেন বলেছেন, গত তিন দিন ধরে তিনি অপমানজনক আচরণের সম্মুখীন হয়েছেন। সেখানে তিনি চোখের জল নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন। কারণ যে দলের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, মনে হয়েছে সেই দলের তাঁর কোনও অস্তিত্ব নেই।
শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক অস্বীকার
এদিন তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের কথা স্বীকার করে জানিয়েছেন, কলকাতায় ছিলেন, তারপর তিনি ব্যক্তিগত কাজে দিল্লিতে গিয়েছেন। বিজেপি ও জেএমএমের অভ্যন্তরীণ সূত্রে খবর, চম্পাই সোরেন বিজেপিতে যোগ দিতে চলেছেন।
জেএমএমের সূত্রে জানা গিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনে ঘাটশিলা থেকে নিজের ছেলেকে প্রার্থী করার চম্পাই সোরেনের অনুরোদ প্রত্যাখ্যানের পরেই দলে মতোবিরোধ দেখা দেয়।
এই মুহূর্তে ৮১ সদস্যের বিধানসভায় ইন্ডিয়া ব্লকের ৪৭ জন সদস্য রয়েছে। এঁদের মধ্যে ৩০ জন জেএমএমের, ১৬ জন কংগ্রেসের এবং একজন আরজেডির। অন্যদিকে বিজেপি ও তাদের সহযোগীদের ৩০ জন বিধায়ক রয়েছে।
-
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা












Click it and Unblock the Notifications