Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ক্রমশ বাড়ছিল তাপমাত্রা, দিল্লি - বাগডোগরা ইন্ডিগোর বিমানে তারপর কী হল?

তাপমাত্রা পরিমাপ করে দেখা যায় যথেষ্ট বেশি। বিমানে প্রযুক্তিগত সমস্যা আসতে পারে। সেজন্য দুই ঘণ্টারও বেশি দেরি করল বিমান। দিল্লির ইন্দিরা গান্ধী বিমান বন্দরে দাঁড়িয়ে থাকল যাত্রীবাহি ওই বিমান।

জানা গিয়েছে, আজ সোমবার দুপুরে দিল্লি থেকে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। এদিন বেলা, ২.১০ মিনিটে বিমানটির ছাড়ার কথা ছিল দিল্লি থেকে। ঠিক দুই ঘণ্টা পরে বাগডোগরায় নামার সময় সেই বিমানের।

Indigo

ইন্ডিগোর সেই বিমানে যাত্রীরা এদিন উঠে পড়েন। তারপর সাময়িক পরীক্ষার পরেই ওড়ার জন্য সবুজ সঙ্কেত। দেখা যায় তাপমাত্রা যথেষ্ট বেশি রয়েছে। প্রযুক্তিগত ত্রুটি লক্ষ্য করা যায়। বিমানের পাইলট এটিসির সঙ্গে যোগাযোগ করে। বিমানটি যাত্রীদের নিয়ে উড়ে গেলে বড় সমস্যা হতে পারে৷ যাত্রী সুরক্ষার কথা বলা হয়।

বিমানটিকে টারমার্কে দাঁড় করিয়ে রাখা হয়। ইন্ডিগোর ক্রু মেম্বাররা জানিয়েছেন, বিমানে কিছু প্রযুক্তিগত সমস্যা হয়েছে। যাত্রী সুরক্ষার কারণেই এই দেরি হচ্ছে। যাত্রীদের কাছে এজন্য সংস্থার তরফ থেকে দু:খপ্রকাশও করা হয়েছে। এই বিষয়ে ইন্ডিগোর তরফে একটি বিবৃতিও দেওয়া হয়েছে।

এদিন সকালেই উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনা হয়। জলপাইগুড়ির কাছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে৷ একটি মালগাড়ি এসে পিছন থেকে ধাক্কা মারে। ঘটনায় ১৫ জন মারা গিয়েছেন। অনেকে ঘটনায় জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন৷ ফলে শিলিগুড়ি সহ ওই এলাকায় এদিন সকাল থেকেই ব্যস্ততা যথেষ্ট।

তার মধ্যেই এই বিমান দেরি করার খবর পাওয়া যায়। যাত্রীদের মধ্যে বিরক্তিও ছড়িয়েছিল বিমানবন্দরে। তবে বড় কোনও ক্ষোভ দেখা যায়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+